রাজনীতি

রাশিয়ান রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও আওয়ামীসুলভ-রিজভী

বাংলাদেশের নির্বাচন নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও আওয়ামীসুলভ। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাষ্ট্রদূতের এ ধরনের বক্তব্য দেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে রিজভীর সই করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির বক্তব্যের জবাব […]

জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি ওলামা দলের আহ্বায়কের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক […]

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন সুলতান ইব্রাহিম। তিনি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহোরের সুলতান ছিলেন। ফলে মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে অভিষেক ঘটলো তার। বুধবার (৩১ জানুয়ারি) রাজধানী কুয়ালালামপুরে শপথ নিয়েছেন তিনি। অভিষেক অনুষ্ঠানও হয়েছে সেখানেই। আগামী ৫ বছর এই পদে থাকবেন সুলতান ইব্রাহিম। জোহোরের সালতানাত পরিচালনার পাশপাশি সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীদের মধ্যেও একজন। রিয়েল এস্টেট, […]

কলেজ প্রিন্সিপালসহ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার

দেশের তিনটি বিভাগে আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাকে কেন্দ্র করে নিয়োগ জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাঁচবিবি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে জয়পুরহাটের পুলিশ সুপার নুরে আলম এক প্রেস ব্রিফিং এ […]

সব কিছুরই শেষ আছে: ওবায়দুল কাদেরকে রিজভী

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ডামি নির্বাচন করলেন? এখন বিএনপির অফিসকে কালো কাপড়ে ঢেকে দিবেন। তা দিতেই পারেন। কিন্তু সব কিছুরই শেষ আছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আপনাদের কালো কাপড় পরে শোক মিছিল করতে হবে। সেই দিনটির জন্য অপেক্ষা […]

বিএনপির কালো পতাকা মিছিল থেকে আটকের পর ড. মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানের সামনে থেকে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী একজন জানান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঈন খানকে জোরপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় […]

৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের দিনে কর্মসূচি দিলো আওয়ামী লীগও

আগামী ৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের দিনে দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় সমাবেশ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। এদিন লাল-সবুজ পতাকা হাতে সারাদেশে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন […]

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা রওশনের; জি এম কাদের ও মুজিবুল হককে অব্যাহতি

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একইসঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন তিনি। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শেষদিনের ব্রিফিংয়ে চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেন রওশন এরশাদ। এর প্রতিক্রিয়ায় মজিবুল হক চুন্নু বলেছেন, […]

ব্যারিস্টার সুমনকে ‘ফেসবুকের এমপি’ বললেন শেখ হাসিনা

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, ‘‘নেত্রী (শেখ হাসিনা) আমাকে একটা কথা বলেছেন, ‘তোমাকে তো ফেসবুক থেকেই চিনি। তুমি তো ফেসবুকের এমপিই হয়ে গেছো’।” রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন দ্বাদশ সংসদে নির্বাচনে জয়ী স্বতন্ত্র এমপিরা। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বতন্ত্র এমপিদের অনেকে। সাংবাদিকরা তখন […]

দেশের সব কারাগার বিএনপি নেতাকর্মীতে ভরে গেছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে, তাই নতুন করে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়িতে কালো পাতাকা মিছিলে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দেশের সব কারাগার এখন বিএনপি নেতাকর্মীতে ভরে গেছে। কোনো কারাগারে […]