রাজনীতি

৩ মাস পর কারামুক্ত বিএনপি নেতা আমিনুল

তিন মাস ৬ দিন পর জামিনে মুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। তার বড় ভাই মঈনুল হক এ তথ্য জানিয়ে বলেন, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে। গত […]

বিশ্ব ইজতেমার ৫৭তম আসরের দ্বিতীয় পর্ব শুরু

টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ করে চার দিন বিরতি দিয়ে আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব (সা’দ কান্ধলভীর অনুসারী)। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম। রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য […]

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সুপারিশে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে […]

মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন শুনানি ১৪ ফেব্রুয়ারি

প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের শুনানি আগামী ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক মো. আসাদুজ্জামান জামিন আবেদনের এই তারিখ নির্ধারণ করেন। বিএনপির এই দুই নেতার আইনজীবী মাসুদ তালুকদার জানিয়েছেন, আদালতে মির্জা […]

গণভবনে ডাক পেলেন মহানগর-জেলা-উপজেলা আ. লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আগামী ১০ ফেব্রুয়ারি তার দলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। তাতে অংশ নেবেন আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। তাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। সোমবার (৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। […]

মির্জাগঞ্জের যুবদল নেতা জাকারিয়া আর নেই

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী নিবাসী গাজী হাসিবুল হাসান জাকারিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দুপুর ১-৩০ মিনিটে হার্ট অ্যাটাক করে রাজধানীর মহাখালির ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,ছেলেমেয়েসহ অসংখ্য ভক্ত গুনগ্রাহী রেখে গেছেন। গাজী হাসিবুল হাসান জাকারিয়া পটুয়াখালী জেলা যুবদলের সদস্য ও মির্জাগঞ্জ উপজেলা […]

জাবিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

স্বামীকে হলে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের উপ দফতর সম্পাদক সাদী মোহাম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ […]

জনগণের ভোটে নির্বাচিত না বলে সরকার যা খুশি তা করছে-ইসলামী আন্দোলন

জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলে আওয়ামী লীগ সরকার যা খুশি তা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বললেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস এবং ইসলামী মূল্যবোধকে নষ্ট করতে শিক্ষাক্রমে ট্রান্সজেন্ডার ও সমকামিতার মতো বিষয় যোগ করা হয়েছে। ‘একতরফা ডামি নির্বাচনের সংসদ এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতাদানকারী বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল’ […]

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের রতন মিয়া ও তার ছয় বছরের ছেলে সানি এবং একই এলাকার শরীফ। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৈয়ব আলী বলেন, শুক্রবার রাতে আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস […]

রাশিয়ান রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও আওয়ামীসুলভ-রিজভী

বাংলাদেশের নির্বাচন নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও আওয়ামীসুলভ। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাষ্ট্রদূতের এ ধরনের বক্তব্য দেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে রিজভীর সই করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির বক্তব্যের জবাব […]