ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রেনযাত্রী নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্টেশনের তিন নং প্লাটফর্মের অদূরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গোপাল পাল। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। গোপাল পাল নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি ময়মনসিংহ জংশনে প্রবেশ করে। এ সময় ট্রেনের যাত্রী গোপাল পাল […]
দেশজুড়ে
দেশজুড়ে
বাউফলে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
পটুয়াখালীর বাউফলে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লেদু সওদাগরকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের পর তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, ২০০৯ সালে আপন চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে বাউফল থানায় মামলা রুজু করা হয়। যার, নারী ও শিশু নির্যাতন অপরাধ আইনের মামলা নং- ৩৬৭/০৯। […]
হলফনামায় ঋণ খেলাপির তথ্য গোপন করলেন পটুয়াখালী পৌরসভার মেয়রপ্রার্থী
পটুয়াখালী পৌরসভা নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ উঠেছে মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে। হলফনামায় তিনি পদ্মা ব্যাংকে ঋণের পরিমাণ সাড়ে ৯ কোটি টাকা উল্লেখ করেছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের চিঠি দিয়ে জানিয়েছে, তার খেলাপি ঋণের পরিমাণ সাড়ে ২৪ কোটি টাকা। মোটা অঙ্কের খেলাপি ঋণের কথা উল্লেখ করে পৌরসভা নির্বাচনে তার প্রার্থিতা বাতিল চেয়ে ব্যাংক কর্তৃপক্ষ […]
আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২০
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পান্না মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাজী গ্রুপ ও খাকী গ্রুপের মধ্যে প্রায় দু’ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে বাগেরহাট থেকে অতিরিক্ত পুলিশ […]
অভাবের তাড়নায় সন্তানকে অন্যের হাতে তুলে দিলেন বাবা-মা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভাবের তাড়নায় জন্মের মাত্র ৫ ঘণ্টার মধ্যে কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শফিকুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম শনিবার (১৭ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। ওই সন্তানকে ভরণ পোষণ দিতে না পারার শঙ্কায় জন্মের মাত্র ৫ […]
বালু উত্তোলনের দায়ে মৃত ব্যক্তিকে প্রধান আসামি করে মামলা
পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে করা এক মামলায় মৃত ব্যক্তিকে প্রধান আসামি করার অভিযোগ উঠেছে। পৌর এলাকায় বালু উত্তোলনের অভিযোগে সুজানগর থানায় গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) বাবুল আক্তার। এতে প্রধান আসামি করা কাদের মন্ডল ৮ বছর আগে মারা গেছেন বলে অভিযোগ করা […]
বাবাকে খুনের অভিযোগে ছেলে গ্রেফতার
শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতে এক বাবাকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আবুল কালাম (৬৫)। তিনি ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। অপরদিকে পুলিশের হাতে আটক অভিযুক্তের নাম সজিব। স্থানীয়রা জানান, আবুল কালামের এক ছেলে […]
বিয়ের আসর থেকে কনেকে উঠিয়ে নিতে বিয়ে বাড়িতে প্রাক্তন প্রেমিকের হামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের আসর থেকে কনেকে উঠিয়ে নিতে প্রাক্তন প্রেমিক কাউসার তার বাহিনী নিয়ে বিয়ের আসরে স্বসস্ত্র হামলা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাউসারসহ তার লোকজন বরপক্ষের গাড়ি ভাংচুর করে তাদেরকে মারধর করে কনের বাড়ি থেকে বের দেন বলেও অভিযোগ উঠেছে। এ সময় হামলায় বরপক্ষ ও কনেপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে বলে […]
সংরক্ষিত নারী আসনে পটুয়াখালী থেকে মনোনয়ন পেলেন মির্জাগঞ্জের পুত্রবধু
স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী জেলাধীন, মির্জাগঞ্জ উপজেলার ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের, গাজীপুরা গ্রামের মরহুম রফেজ উদ্দিন হাওলাদার (সাবেক চেয়ারম্যান) এর ছেলে মির্জাগঞ্জের কৃতি সন্তান সাবেক জেলা ও দায়রা জজ মরহুম আব্দুর রশীদ এর সহধর্মিনী ও পটুয়াখালী ১ আসনের সাবেক এমপি মরহুম হাবিবুর রহমানের সুযোগ্য বড় মেয়ে […]
বিদেশে কাজ না পাওয়ায় দেশে ফিরে আত্মহত্যা
বগুড়ার আদমদীঘিতে বিদেশ ফেরত মহসীন আলী শেখ (২৫) নামের ঋণগ্রস্ত এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মৃত মহসীন উপজেলার শাঁওইল মধ্যপাড়ার মুকুল হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশ যান […]










