দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে, তাই নতুন করে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়িতে কালো পাতাকা মিছিলে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দেশের সব কারাগার এখন বিএনপি নেতাকর্মীতে ভরে গেছে। কোনো কারাগারে […]
Author: লাইট অফ টাইমস্
২০২৩ সালে আত্মহত্যা করেছে ৫১৩ শিক্ষার্থী, যার ৩০৭ জনই নারী
বিদায়ী বছরে দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এই শিক্ষার্থীরা আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৩০৭ জনই নারী শিক্ষার্থী। যা মোট আত্মহত্যাকারীর ৬০ দশমিক ২ শতাংশ। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আচঁল ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার (২৭ জানুয়ারি) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ২০২৩ […]
আরিফুল ও রাব্বির ঘুর্ণিতে উড়ে গেছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আরিফুল ইসলামের নান্দনিক সেঞ্চুরির পর অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ঘুর্ণিতে উড়ে গেছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবারা জয় পেয়েছে ১২১ রানে। এই জয়ে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট চার। একইসঙ্গে সুপার সিক্সও নিশ্চিত করলেন রাব্বিরা। বাংলাদেশের দেয়া ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭০ রানেই […]
শ্রমিক লীগের বিরুদ্ধে রামদা হাতে যুবলীগের মহড়া
নাটোরের সিংড়ায় সড়কে চলাচল করা যানবাহন থেকে শ্রমিক লীগের নেতাদের চাঁদাবাজির প্রতিবাদে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ নেতাকর্মীরা। রামদা হাতে নিয়ে মিছিলের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনির নেতৃত্বে মিছিলটি হয়। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গেলে […]
ভিড় নেই বাণিজ্য মেলায়
বেলা গড়ানোর সাথে সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠবে, এমন আশা ব্যবসায়ীদের। তারা বলছেন, শুক্রবার (২৬ জানুয়ারি) সপ্তাহিক ছুটির দিন। বিকেল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়বে। যদিও সকাল থেকেই আসতে শুরু করেছেন অনেকে। তবে ক্রেতার চেয়ে এখনও দর্শনার্থীদের সংখ্যা আনুপাতিক হারে বেশি। আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবির বেঁধে দেয়া সময়ের মধ্যে গতকাল স্টল ও […]
শুক্রবারও আল আকসায় জুমার নামাজ আদায় করতে দেয়নি ইসয়ায়েল
বরাবরেরও মতো এই শুক্রবারও জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ করতে দেয়া হয়নি। তাই বাধ্য হয়ে মসজিদ সংলগ্ন সড়কেই জুম্মার নামাজ আদায় করেন বিপুল সংখ্যক ফিলিস্তিনি। সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ি ছিল মসজিদ ঘিরে। নামাজ আদায়ে প্রবেশের ক্ষেত্রে বাধার মুখোমুখি হন মুসল্লিরা। পরবর্তীতে সামনের রাস্তাতেই নামাজ আদায় করেন। ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন […]
রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে রোববার আপিল করবেন ড. ইউনূস
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজার রায় বাতিল চেয়ে আপিল করবেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সাজা থেকে খালাস পেতে তোলে ধরা হবে ২৫ যুক্তি। রোববার (২৮ জানুয়ারি) শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করবেন তিনি। একইসঙ্গে জামিনও চাইবেন। তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, শ্রম আইন লঙ্ঘনের […]
কারাগারে কাটলো মির্জা ফখরুলের জন্মদিন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৭তম জন্মদিন কাটলো কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) কারাগারে তার সঙ্গে দেখা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, দুপুর ১২টার দিকে মির্জা ফখরুলের স্বজনেরা কারাগারে যান। সঙ্গে নিয়ে যান মির্জা ফখরুলের পছন্দের খাবার। তারা […]
মাঘের কনকনে শীতে ১১ জেলায় বিপর্যস্ত জনজীবন
মাঘের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। কুয়াশার চাদরে আবৃত উত্তরের বেশিরভাগ জেলা। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া ভোগান্তি বাড়াচ্ছে কয়েকগুন। সবচেয়ে ভোগান্তিতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বৈরি আবহাওয়ায় কমেছে আয়-রোজগার। রয়েছে শীতবস্ত্রের অভাব। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ৭২ ঘণ্টার তথ্য অনুযায়ী, রংপুর-রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। ১১ জেলায় তাপমাত্রার পারদ ঠেকেছে […]
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ইসরায়েলকে ব্যবস্থা নেয়ার নির্দেশ আন্তর্জাতিক আদালতের
ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২৬ জানুয়ারি) আইসিজে এই আদেশ দেন। খবর রয়টার্সের। এই আদেশের পর কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা এক মাসের মধ্যে আইসিজেতে জানাতেও ইসরায়েল সরকারের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। তবে গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হলেও গাজায় অভিযান বন্ধের বিষয়ে নির্দেশ দেয়া […]










