হাড় কাঁপানো শীতে শরীর গরম যেসব খাবার

মাঘের কনকনে ঠান্ডায় স্থবির সারাদেশ। সাথে হিমেল বাতাস ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ। অন্যদিকে, ঠান্ডার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। এই হাড় কাঁপানো শীতে শরীর গরম রাখতে খাবারের গুরুত্ব ব্যাপক। প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু খাবার রাখতে পারে আপনাকে ঠান্ডা থেকে নিরাপদ। অতিরিক্ত ঠান্ডায় জ্বর শর্দি ছাড়াও দেখা দেয় হজমে সমস্যা। এ সময় কোল্ড ডিসেন্ট্রিতেও আক্রন্ত হন […]

রাষ্ট্রদূত পুনর্বহাল করলো ইরান-পাকিস্তান

বেশ কয়েকদিন টানাপোড়েনের পর রাষ্ট্রদূত পুনর্বহাল করলো ইরান-পাকিস্তান। নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজ শুরু করেছেন দু’দেশের কূটনীতিকরা। শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে ইরানের হামলার জেরে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। তেহরানে মিসাইল ছুঁড়ে জবাব দেয় ইসলামাবাদ। এ ঘটনার জেরে রাষ্ট্রদূত প্রত্যাহার করে […]

লক্ষ্মীপুরে কুকুর-বিড়ালের কামড়ে একদিনে শতাধিক মানুষ হাসপাতালে

লক্ষ্মীপুরে কুকুর ও বিড়ালের কামড়ে শতাধিক নারী-পুরুষ-শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার বিভিন্ন এলাকায় কুকুর-বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হন তারা। শনিবার (২৭ জানুয়ারি) সকালে সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন শতাধিক ব্যক্তি। সদর উপজেলার চররুহিতা গ্রামের হোসনেয়ারা বেগম বলেন, মোবাইল ফোনে কথা বলছিলাম। হঠাৎ করে একটি কুকুর এসে আমার গালে কামড় দেয়। রক্তাক্ত জখম […]

মিয়ানমারে ছোঁড়া গুলি এসে পড়লো টেকনাফে

মিয়ানমারের আরকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে চলা গোলাগুলির দু’টি বুলেট এসে পড়েছে কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং এলাকায়। শনিবার ( ২৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের উলুবনিয়ার নুরুল ইসলামের বসতঘরে এসে পড়ে বুলেটটি। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নুরুল ইসলামের শাশুড়ী সামজিদা বেগম বলেন, শনিবার সকাল থেকে হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তের ওপারে […]

মোনাফেকদের আমি ক্ষমা করবো না: নিক্সন

ফরিদপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, যারা নৌকায় ভোট দিয়েছেন, তাদের আমি মন থেকে স্যালুট জানাই। আমি নৌকারই লোক, তাদের জন্য আমার ভালবাসা থাকবে। তবে যারা আমার সাথে থেকে, আমার পাশে বসে বেইমানী করেছে, সেই সব মোনাফেকদের আমি ক্ষমা করবো না। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা […]

দেশের সব কারাগার বিএনপি নেতাকর্মীতে ভরে গেছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে, তাই নতুন করে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়িতে কালো পাতাকা মিছিলে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দেশের সব কারাগার এখন বিএনপি নেতাকর্মীতে ভরে গেছে। কোনো কারাগারে […]

২০২৩ সালে আত্মহত্যা করেছে ৫১৩ শিক্ষার্থী, যার ৩০৭ জনই নারী

বিদায়ী বছরে দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এই শিক্ষার্থীরা আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৩০৭ জনই নারী শিক্ষার্থী। যা মোট আত্মহত্যাকারীর ৬০ দশমিক ২ শতাংশ। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আচঁল ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার (২৭ জানুয়ারি) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ২০২৩ […]

আরিফুল ও রাব্বির ঘুর্ণিতে উড়ে গেছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আরিফুল ইসলামের নান্দনিক সেঞ্চুরির পর অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ঘুর্ণিতে উড়ে গেছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবারা জয় পেয়েছে ১২১ রানে। এই জয়ে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট চার। একইসঙ্গে সুপার সিক্সও নিশ্চিত করলেন রাব্বিরা। বাংলাদেশের দেয়া ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭০ রানেই […]

শ্রমিক লীগের বিরুদ্ধে রামদা হাতে যুবলীগের মহড়া

নাটোরের সিংড়ায় সড়কে চলাচল করা যানবাহন থেকে শ্রমিক লীগের নেতাদের চাঁদাবাজির প্রতিবাদে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ নেতাকর্মীরা। রামদা হাতে নিয়ে মিছিলের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনির নেতৃত্বে মিছিলটি হয়। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গেলে […]

ভিড় নেই বাণিজ্য মেলায়

বেলা গড়ানোর সাথে সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠবে, এমন আশা ব্যবসায়ীদের। তারা বলছেন, শুক্রবার (২৬ জানুয়ারি) সপ্তাহিক ছুটির দিন। বিকেল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়বে। যদিও সকাল থেকেই আসতে শুরু করেছেন অনেকে। তবে ক্রেতার চেয়ে এখনও দর্শনার্থীদের সংখ্যা আনুপাতিক হারে বেশি। আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবির বেঁধে দেয়া সময়ের মধ্যে গতকাল স্টল ও […]