পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরে ভিড়লো ক্লিংকার ও ক্রেনবাহী দুই জাহাজ

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে ৫৪ হাজার ৪০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে নোঙর করেছে এমভি মেঘনা ভেনাস নামের একটি মাদার ভ্যাসেল। সোমবার (২২ জানুয়ারি) ভিয়েতনাম থেকে আসা জাহাজটি বন্দরের ইনারে এসে পৌঁছানোর পরই ক্লিংকার খালাস কার্যক্রম শুরু হয়। লাইটারের মাধ্যমে নদীপথেই এ পণ্য পৌঁছানো হচ্ছে গন্তব্যে। এছাড়াও ১৩৬৫ দশমিক ৮১ মেট্রিক টনের একটি ক্রেন নিয়ে পায়রা […]

বিএসএমএমইউতে চলছে মরণোত্তর কিডনি প্রতিস্থাপন

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২ জন রোগীর শরীরে মরণোত্তর কিডনি প্রতিস্থাপন চলছে। দেশের ইতিহাসের দ্বিতীয় এই কেইসে অপারেশন থিয়েটারে ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে চলছে কিডনি প্রতিস্থাপন। চিকিৎসকরা বলছেন, এবারের ২ রোগীর আলাদা ভিন্নতা আছে। যা চলমান গবেষণায় কাজে আসবে বলে প্রত্যাশা নিয়ে সার্জারি করছে সার্জন […]

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৮৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকা ও অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদেরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, বুধবার (২৪ জানিুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় রাজ্যের সেনাই এলাকার কয়েকটি কারখানায় অভিযান চালানো হয়। […]

পশ্চিমাদের হামলায় পিছু না হটে আরও বেশি সংগঠিত হয়েছে হুতিরা

নিজেদের শক্তি প্রদর্শন করতে উন্মুখ হুতি গোষ্ঠি ও তাদের সমর্থকরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হয় প্রায় ৫ হাজার হুতি ও তাদের সমর্থক। নানা ধরনের প্ল্যাকার্ড আর অস্ত্র উঁচিয়ে সামরিক কুচকাওয়াজ করে তারা। খবর আল জাজিরার। পশ্চিমাদের আগ্রাসনের প্রতিবাদ আর ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হয় তারা। ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে সর্বাত্মক […]

ট্রাম্পকেই ক্ষমতায় চান বেশিরভাগ মার্কিনী।

ক্ষমতায় থাকাকালীন নিয়মিত বিরতিতেই আলোচনায় ছিলেন। সাবেক হওয়ার পরও বিতর্কিত নানা ঘটনায় জড়িয়েছে তার নাম। আলোচিত-সমালোচিত সেই ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে ফেরার সম্ভাবনা ক্রমেই জোড়ালো হচ্ছে। শেষ মুহূর্তে নাটকীয় কিছু না ঘটলে আবারও ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। জনমত জরিপে এগিয়ে এই রিপাবলিকান নেতা। গতবার ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে হেরেছিলেন। এবারও ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী […]

একইদিনে আ. লীগ-বিএনপির কর্মসূচি : আবারও কি উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গন?

২৮ অক্টোবর ২০২৩, দেশের রাজনীতিতে লিখে রাখার মতো দিন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এদিনই ব্যাকফুটে যায় রাজপথের বিরোধী দল বিএনপি। এরপর থেকে এখনও বড় কোনো সমাবেশ করতে পারেনি বিএনপি। এর মধ্যে চব্বিশের নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে দলটি এখন অনেকটাই স্তব্ধ-কিংকর্তব্যবিমূঢ়। অপরদিকে, ভোট নিয়ে নানা সমালোচনা থাকলেও সরকার গঠন করে কিছুটা ফুরফুরে মেজাজে আওয়ামী লীগ। […]

বাংলাদেশ সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছে জাতিসংঘ বিশেষজ্ঞরা

মানবাধিকার সুরক্ষায় অগ্রাধিকার দিয়ে বড় ধরনের সংস্কার পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। বুধবার (২৪ জানুয়ারি) সংস্থাটির মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ, হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় তারা […]

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ এর জন্য ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১১ বিভাগে তাদেরকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়া হবে। এবার যারা পুরস্কার পেতে যাচ্ছেন, তাদের নাম বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ বুধবার (২৪ জানুয়ারি) প্রকাশ করেছে। প্রতিটি পুরস্কারের মূল্যমান তিন লাখ টাকা। রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত […]

চলতি বছরেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চ্যালেঞ্জিং হবে: সাবেক গভর্নর আতিউর

চলতি বছরেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশ ব্যাংকের একার পক্ষে এটা সম্ভব নয়। এজন্য পণ্যের সরবরাহ বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো প্রয়োজন। কমাতে হবে আমদানি পণ্যের শুল্কও।’ বুধবার (২৪ জানুয়ারি) ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সভায় এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. অতিউর রহমান। ড. আতিউর রহমান আরও […]

বিএসএফ’র গুলিতে নিহত বিজিবি সদস্যের দাফন সম্পন্ন

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বাদ মাগরিব জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর সাহাপাড়া গ্রামের ভবানীপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে হেলিকপ্টারে করে নিহতের মরদেহ নিয়ে আসা হয়। পরে কড়া নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে তার […]