সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন অবস্থান করছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। সেখানেই চিকিৎসা নেবেন তিনি। বুধবার (৮ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, দ্য লন্ডন ক্লিনিকের প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, প্রফেসর প্যাট্রিক কেনেডি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ। […]
রাজনীতি
রাজনীতি
সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার
ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি এখনও নিশ্চিত করা হয়নি। বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী […]
লন্ডনে মা-ছেলের আবেগঘন মুহূর্ত
চিকিৎসা নিতে ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান। এসময় অসুস্থ মাকে জড়িয়ে ধরলে মা ও ছেলের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। তারেক রহমান ছাড়াও বিমানবন্দরে […]
উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কে […]
পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া বাকি অপরাধিদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক , পুলিশের সাবেক মহাপরিদর্শক […]
শেখ হাসিনার শাসনামল ছিলো হিটলারের শাসনামলের মতো: ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনার শাসনামল ছিলো হিটলারের শাসনামলের মতো। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার বিরুদ্ধে আইসিটি মামলা ও গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছিল, যা একটি প্রভাবশালী দূতাবাসের কাছ থেকে […]
খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ; জনগণের পক্ষে কাজ করার নির্দেশনা
বিএনপির স্থায়ী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের পক্ষে কাজ করার জন্য, গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে স্থায়ী কমিটির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব […]
সাবেক এমপি এসএ খালেক মারা গেছেন
বিএনপির সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি এসএ খালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, এসএ খালেক অনেক দিন ধরেই নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ শারীরিক অবস্থার […]
শেখ হাসিনার আরেক অজানা গল্প ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরলেন সোহেল তাজ
শেখ হাসিনা সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ। এরপর তার পদত্যাগ নিয়ে চলে বহু নাটকীয়তা। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন সোহেল। এবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরলেন আরেক অজানা গল্প। শুক্রবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুকে “হাঁটে হাড়ি ভাঙা” প্রথম পর্ব […]
শেখ হাসিনার ভারতে পালানোর ঘটনা স্থান পেয়েছে পাঠ্যবইয়ে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চালু করা শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের কারিকুলাম পুনঃপ্রবর্তন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিভিন্ন শ্রেণির বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের নানা ঘটনা, ছবি, কার্টুন ও অন্যান্য বিষয়। নতুন কারিকুলামের পাঠ্যবইয়ে উল্লেখ করা হয়েছে, ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি পরদিন বঙ্গবন্ধুর পক্ষে আরও একবার সেই […]










