অলিম্পিক বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। অন্যদিকে, ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। কনমেবল থেকে অলিম্পিকের চূড়ান্ত পর্বে অংশ নেবে দুটি দল। কিন্তু সেখানে শোচনীয় অবস্থায় দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলার কারাকাসে প্রথম ম্যাচে ২৯ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ মিস করে ব্রাজিল। এনদ্রিকের সেই ভুলের মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে। […]
Author: লাইট অফ টাইমস্
একুশে বইমেলায় বাতিঘর প্রকাশনীসহ ৫ প্রতিষ্ঠানকে শোকজ
গ্রন্থমেলার নীতিমালা লঙ্ঘন করায় বাতিঘর প্রকাশনীসহ ৫টি প্রকাশনী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জানা গেছে, সব বইয়ে একই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার (আইএসবিএন), গাইড বই, কপিরাইট আইন এর ব্যত্যয় ঘটায় অমর একুশে গ্রন্থমেলার পরিচালনা কমিটি এই নোটিশ দিয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে তাদেরকে শোকজ করা হয়। আগামী ৩ দিনের মধ্যে অভিযুক্তদের কাছে […]
মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন শুনানি ১৪ ফেব্রুয়ারি
প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের শুনানি আগামী ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক মো. আসাদুজ্জামান জামিন আবেদনের এই তারিখ নির্ধারণ করেন। বিএনপির এই দুই নেতার আইনজীবী মাসুদ তালুকদার জানিয়েছেন, আদালতে মির্জা […]
এবার বিয়ের উপর কর নির্ধারণ করলো ঢাকা সিটি করপোরেশন
বিয়ে করবেন, কিন্তু কর দেবেন না। এখন থেকে তা হবে না। এমনই নিয়ম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রথম বিয়ের জন্য পাত্রপক্ষকে দিতে হবে ১০০ টাকা কর। চতুর্থ বিয়ের ক্ষেত্রে এই করের পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ হাজারে। করপোরেশন বলছে, বিয়ের নিবন্ধনে শৃঙ্খলা আনতেই নেয়া হয়েছে এমন পদক্ষেপ। রাজধানীর দক্ষিণ সিটি এলাকায় অবস্থানকারী সব ধর্মের অনুসারীরাই […]
২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ বিষয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তাতে কোনো সুরাহা হয়নি। বুধবার এ বিষয়ে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। স্থানীয়রা জানায়, সোমবার রাতে পূর্ব […]
মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা-দুদক সচিব
বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা অবৈধভাবে সংগ্রহ করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করছে একটি চক্র। থাইল্যান্ডের ব্যাংককে বসে অবৈধভাবে বিদেশি মুদ্রা ক্রয়-বিক্রয় ও মানিলন্ডারিং করছে চক্রটি। বিষয়টির প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান […]
সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
নিজের এলাকায় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ট্রাক প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হয়। প্রশাসনের সহায়তা চেয়েও স্থায়ী সমাধান পাননি বলে জানিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ কার্যদিবসে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ কথা জানান তিনি। প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় এই দিনের কার্যদিবস। যা শেষ […]
বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া
ভারী বৃষ্টি আর ঝড়ের কারণে বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বন্যার কবলে প্রায় ১ কোটি মানুষ। ইতোমধ্যে, বেশ কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় প্রায় ৯ লাখ মানুষ। ভয়াবহ বন্যার কারণে সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, সাক্রামেন্টো, সান দিয়েগো ও মেট্রো […]
ধর্ষণকাণ্ডে উত্তাল জাবি, রাতভর মশাল মিছিল
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতভর মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় এখন পর্যন্ত মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় উত্তাল পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ৭ জনকে অভিযুক্ত করে পৃথক মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি, আন্দোলনের মুখে মূল সন্দেহভাজন মোস্তাফিজুর […]
ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সরব হুতিরা
ইয়েমেনজুড়ে মার্কিন ও ব্রিটিশ সেনাদের বিমান হামলার কয়েক ঘণ্টা পরই হয়েছে রাজধানী সানায় সশস্ত্র গোষ্ঠি হুতি বিদ্রোহীদের এই বিক্ষোভ সমাবেশ। অস্ত্রশস্ত্র নিয়ে কুচকাওয়াজের আয়োজন করে হুতি সমর্থকরা জানান দিলো, মার্কিন জোটের হামলায় এতোটুকুও ভয় পাননি তারা। খবর ব্লুমবার্গের। কামান-রাইফেল আর ফিলিস্তিনি পতাকা নিয়ে চলে প্যারেড। সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে […]










