দক্ষ কর্মীর পাশাপাশি বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি সরকার— এ কথা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এরপর তিনি এ তথ্য জানান। এ সময় সাংবাদিকদের শফিকুর রহমান চৌধুরী বলেন, সৌদি আরব প্রথমবারের মতো […]
Author: লাইট অফ টাইমস্
বরগুনায় খাল থেকে মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ২
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার একটি খাল থেকে নিখোঁজের দুদিন পর এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সোনউটা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামের তোফাজ্জেল হোসেন খান এর মেয়ে। সে ইসলামপুর হাসানিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূলহোতা […]
এমবাপ্পের নতুন ঠিকানা মাদ্রিদ?
এখন পর্যন্ত ইএসপিএনসহ বেশ কিছু ইউরোপিয়ান গণমাধ্যমের মতে, পিএসজি ছেড়ে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে পাড়ি দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। দুই পক্ষ প্রাথমিক ভাবে চুক্তিতে সম্মত হলেও এখনও পারিশ্রমিকসহ কিছু ইস্যু চুড়ান্ত না হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা আসতে দেরি হচ্ছে। এমবাপ্পে ক্লাব ছাড়বে এমন ধারণা করছে পিএসজিও। তাই বিকল্প প্রস্তুত করছে ফ্রান্সের জায়ান্টরা। এমবাপ্পের লেফট উইং পজিশনের […]
জাবিতে ধর্ষণের অভিযোগে মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে মীর মশাররফ হোসেন হলে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ এবং সহায়তাকারী মো. মুরাদকে গ্রেফতার করেছে র্যাব। মামুনুর রশিদকে রাজধানীর ফার্মগেট এবং মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার (৭ ফেব্রুয়ারি) […]
অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন
নাট্য ও সিনেজগতের পরিচিত মুখ অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এই প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন […]
ডলার সঙ্কট সমাধানে বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ
কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে সবার উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম কার্যদিবসে প্রথমবারের মতো নির্ধারিত প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় তিনি এ কথা বলেন। এবারের নির্বাচনে অনেক প্রতিবন্ধকতা ছিল বলে এ সময় উল্লেখ করেন সরকারপ্রধান। তবে চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবেলা করে ভোটকেন্দ্রে আসায় ভোটারদের […]
মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘের বৈঠকে তোপের মুখে যুক্তরাষ্ট্র
হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ যা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। মধ্যপ্রাচ্য ইস্যুতে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাশিয়ার আহ্বানে নিউইয়র্কের জাতিসংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিরাপত্তা পরিষদের বৈঠক। বৈঠকে রাশিয়া ও চীনের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে […]
ব্রাজিলের হার, আর্জেন্টিনার ড্র
অলিম্পিক বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। অন্যদিকে, ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। কনমেবল থেকে অলিম্পিকের চূড়ান্ত পর্বে অংশ নেবে দুটি দল। কিন্তু সেখানে শোচনীয় অবস্থায় দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলার কারাকাসে প্রথম ম্যাচে ২৯ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ মিস করে ব্রাজিল। এনদ্রিকের সেই ভুলের মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে। […]
একুশে বইমেলায় বাতিঘর প্রকাশনীসহ ৫ প্রতিষ্ঠানকে শোকজ
গ্রন্থমেলার নীতিমালা লঙ্ঘন করায় বাতিঘর প্রকাশনীসহ ৫টি প্রকাশনী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জানা গেছে, সব বইয়ে একই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার (আইএসবিএন), গাইড বই, কপিরাইট আইন এর ব্যত্যয় ঘটায় অমর একুশে গ্রন্থমেলার পরিচালনা কমিটি এই নোটিশ দিয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে তাদেরকে শোকজ করা হয়। আগামী ৩ দিনের মধ্যে অভিযুক্তদের কাছে […]
মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন শুনানি ১৪ ফেব্রুয়ারি
প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের শুনানি আগামী ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক মো. আসাদুজ্জামান জামিন আবেদনের এই তারিখ নির্ধারণ করেন। বিএনপির এই দুই নেতার আইনজীবী মাসুদ তালুকদার জানিয়েছেন, আদালতে মির্জা […]










