প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় ফল খেজুর। পবিত্র কোরআনে ২৬ বার খেজুরের উল্লেখ রয়েছে। সুরা আবাসার ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আমি জমিনে উৎপন্ন করেছি শস্য-আঙুর, শাক-সবজি, জয়তুন ও খেজুর বৃক্ষ।’ এমনকি বিজ্ঞান বলছে, শরীরের জন্য খেজুর উত্তম একটি ফল। শীতকালে এই ফল গ্রহণ করলে মিলবে অনেক রোগ থেকে মুক্তি।
শীতে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের প্রয়োজন। তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় একটি উপাদান হল খেজুর। শীতে নিয়ম করে খেজুর খেলে মিলবে অসাধারণ উপকার।খেজুরে রয়েছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং কপার যা হাড় মজবুত করতে সাহায্য করে। তাই শক্ত হাড় পেতে নিয়মিত খেজুর খেতে হবে। খেজুর খেলে শরীরের তাপমাত্রা বৃ্দ্ধি পায় এবং শরীর গরম থাকে। শীতে খেজুর খেলে ঠান্ডাও কম লাগে। তাই অবশ্যই শীতের ডায়েটে খেজুর রাখতে হবে। খেজুরে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং কার্বস, যা এনার্জি বাড়াতে সাহায্য করে। ক্লান্তি কাটাতে এর কোনও তুলনা হয় না। তাই সকালের নাস্তায় অবশ্যই পাতে রাখুন খেজুর।খেজুরে প্রচুর পরিমানে আয়রন রয়েছে। তাই নিয়মিত খেজুর খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় থাকে। তাই রক্তস্বল্পতা থাকলে খেজুর খেতে পারেন।
হজমের সমস্যা দূর করতে অত্যন্ত সাহায্য করে খেজুর। খেজুরে থাকা উপাদান পেটের সমস্যা দূর করতেও অত্যন্ত সাহায্য করে।
আপনি বিদেশ যেতে গেলে অবশ্যই পাসপোর্ট লাগবে। তবে আপনার পোষা বিড়াল-কুকুর বা যেকোনো শখের প্রাণী যদি সাথে নিতে চান, তাহলে? তারও বানাতে হবে পাসপোর্ট। হ্যাঁ, বিশেষ এই পাসপোর্টের নাম ‘পেট পাসপোর্ট’। এ ক্ষেত্রে প্রাণীটির কাঁধে এক রকমের মাইক্রো চিপ সেট করবেন পেট সার্ভিসের দায়িত্বরত ভেট। আগে থেকেই দিয়ে নিতে হবে প্রয়োজনীয় ভ্যাকসিন। নির্দিষ্ট ফির বিনিময়ে […]
আসন্ন রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির মাধ্যমে চাল বিক্রি করবে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফ্রেব্রুয়ারি থেকে ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং ৩টি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক […]
বিশ্ব ক্ষুধা সূচক ২০২৪-এ ১৯ দশমিক ৪ স্কোর পেয়ে ১২৭টি দেশের মধ্যে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, ক্ষুধা মোকাবেলায় বাংলাদেশ অগ্রগতি করলেও এখনও এখানে মাঝারি মাত্রার ক্ষুধা বিরাজ করছে। এবারের বৈশ্বিক ক্ষুধা সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্কোর ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় ভালো। তবে নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) […]