দেশজুড়ে

নারায়ণগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি: ১৩ জনকে সাজা, ১২ জনকে আর্থিক দণ্ড

নারায়ণগঞ্জের প্রবেশমুখে সবজি ও পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির সময় ২৫ জনকে আটক করেছে র‍্যাব। তার মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় চাঁদা আদায়কালে ব্যবহৃত সরঞ্জাম। সোমবার (৫ ফেব্রুয়ারি) র‍্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জুয়েল আহমেদ, […]

মির্জাগঞ্জের যুবদল নেতা জাকারিয়া আর নেই

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী নিবাসী গাজী হাসিবুল হাসান জাকারিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দুপুর ১-৩০ মিনিটে হার্ট অ্যাটাক করে রাজধানীর মহাখালির ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,ছেলেমেয়েসহ অসংখ্য ভক্ত গুনগ্রাহী রেখে গেছেন। গাজী হাসিবুল হাসান জাকারিয়া পটুয়াখালী জেলা যুবদলের সদস্য ও মির্জাগঞ্জ উপজেলা […]

প্রথমবার এক মঞ্চে শামীম-আইভী-সেলিম

বর্তমান সরকারের দেড় দশকে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ এর এমপি সেলিম ওসমান এক টেবিলে বসেছেন। বৈরিতা ভুলে যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে এক হয়ে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে নাগরিক সমস্যা যানজট ও ফুটপাত দখল […]

বাউফলে চিতাবাঘ সদৃশ প্রাণী, আতঙ্কে এলাকাবাসী

বাউফল (পটুয়াখালি) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌরসভার দরবেশ আলী সড়কের পাশের একটি পুরোনো পরিত্যক্ত দেয়াল ঘেরা ঝোপে চিতাবাঘ সাদৃশ একটি প্রাণী দেখা গিয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রাণীটিকে ঝোপের ভেতরে একটা ফাঁকা জায়গায় বসা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।  বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান খান। পুরোনো দেয়ালের ওপরে প্রাণীর নখের আচরের চিন্হ দেখা গিয়েছে। ওই […]

মায়ের সাথে পরকীয়া প্রেমের জেরে চাচাকে খুন করলো ভাতিজা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মায়ের সাথে পরকীয়া প্রেমের জেরে চাচা লাল্টু মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে ২ ভাতিজা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাল্টু উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে। হত্যাকারী আসাদ ও মিরাজ একই গ্রামের লকাই মোল্লার ছেলে। লকাই ও লাল্টু আপন চাচাতো ভাই। এলাকাবাসী জানান, […]

চালের মোকামে খাদ্যমন্ত্রীর অভিযান; চাইলেন মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের তালিকা

কুষ্টিয়ার খাজানগরে দেশের বৃহত্তম চালের মোকামে আজ অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অবৈধ মজুদসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখতে এই অভিযান পরিচালনা করেন মন্ত্রী ও তার টিমের সদস্যরা। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে এই অভিযান শুরু হয়। অভিযান শেষে বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশিজনদের সাথে মতবিনিময় […]

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে অন্তঃসত্তা গৃহবধূকে ধর্ষণ অভিযোগের মামলায় শ্রমিক লীগ নেতা মো. জোবায়ের হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকাটিয়া কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জোবায়ের রামগতি উপজেলা শ্রমিক […]

দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড যুবলীগ নেতা নিহত

কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ওয়ার্ড যুবলীগ নেতা কামরুল ইসলাম নিহত হয়েছে। এছাড়া, এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলার চালিভাঙ্গা বাগ বাজারে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম চালিভাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি চালিভাঙ্গা ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। আহতদের মধ্যে দাইয়ান নামের […]

চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা তরুণীকে হাসপাতাল থেকে ‘অপহরণ’

খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা এক তরুণীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ওই তরুণীকে ছাড়পত্র দেয়ার পর হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাকে অপহরণ করা হয়। ঘটনার সময় ওই তরুণীকে দেখতে হাসপাতালে গিয়েছিল বাংলাদেশ […]

লক্ষ্মীপুরে কুকুর-বিড়ালের কামড়ে একদিনে শতাধিক মানুষ হাসপাতালে

লক্ষ্মীপুরে কুকুর ও বিড়ালের কামড়ে শতাধিক নারী-পুরুষ-শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার বিভিন্ন এলাকায় কুকুর-বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হন তারা। শনিবার (২৭ জানুয়ারি) সকালে সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন শতাধিক ব্যক্তি। সদর উপজেলার চররুহিতা গ্রামের হোসনেয়ারা বেগম বলেন, মোবাইল ফোনে কথা বলছিলাম। হঠাৎ করে একটি কুকুর এসে আমার গালে কামড় দেয়। রক্তাক্ত জখম […]