দেশজুড়ে

সাংবাদিককে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সাংবাদিক মিনহাজ আমানকে মারধর করার ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইকবাল হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইকবাল হোসেন দলবল নিয়ে আন্তর্জাতিক […]

নেত্রকোণায় শায়িত হবেন কবি হেলাল হাফিজ

দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। কবিকে আগামীকাল শনিবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা, এরপর বাংলা একাডেমিতে আরেকটি জানাজার পর দেশের বাড়ি নেত্রকোণায় দাফন করার পরিকল্পনা রয়েছে বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, শুক্রবার রাজধানীর শাহবাগের সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে তাকে পড়ে থাকতে দেখেন হোস্টেলের অন্যান্যরা। তিনি ওয়াশরুমে পড়ে গিয়ে […]

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সরেজমিন ঘুরে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই কুয়াশার […]

ফরিদপুরে বিএনপি-কৃষক লীগ নেতার সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষক লীগ ও বিএনপি নেতার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্যকাইচাইল গ্রামে আজ বুধবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। তারা আরও জানান, কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সঙ্গে উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদারের […]

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

নাটোরের ভাষা সৈনিক ফজলুল হক আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘ দিন ধরে নানান রোগে ভুগছিলেন তিনি। সোমবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাষা সৈনিক ফজলুল হকের ছেলে ওয়াসিফ-উল-হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ যোহর নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে […]

ধর্ষণের অভিযোগে সিলেটের ৪ আ. লীগ নেতাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ

ভারতের মেঘালয়ের শিলংয়ে ধর্ষণের অভিযোগে কলকাতা থেকে সিলেটের চার আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) স্পেশাল অপারেশনে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই ৪ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। সিলেট মহানগর […]

চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট উদ্ধার

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে চাটখিল পৌরসভার দশানী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এগুলো উদ্ধার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ    পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানী টগবা রণখোলা ব্রিজ […]

আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত আরও ১০

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউপি সদস্য মানিক মিয়া (৫০) ও কল্পনা বেগম (৩৫)। মানিক মিয়া […]

ভারতের অপপ্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা সাখাওয়াত

ভারতের প্রপাগান্ডাতে বাংলাদেশের কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আমাদের চিকিৎসা, বাজার সবই আছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল পরিদর্শন করেন উপদেষ্টা সাখাওয়াত। পরে স্থানীয় ব্যবসায়ীদের সাথে  মতবিনিময় করেন। এ সময় সাংবাদিদের সাখাওয়াত বলেন, […]

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের শিংপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ানী এলাকার রফিকুল ইসলামের পুত্র। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার […]