সাভার আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার পুলিশ। এ ঘটনার পর অভিযান চালিয়ে আটক করা হয় ১৫ জনকে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি রাকিব ভূঁইয়াকে গ্রেফতারে রাতে অভিযান চালায় এসআই রবিউলসহ আরও কয়েকজন। বাড়ি থেকে রাকিবকে গ্রেফতার […]
দেশজুড়ে
দেশজুড়ে
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা: উদ্ধার হওয়া ৪ অস্ত্রই খেলনা পিস্তল
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়া ৩ ডাকাতের আত্মসমর্পণের সময় জমা দেয়া ৪টি অস্ত্রই খেলনার বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আত্মসমর্পণ করেন তিন ডাকাত। তখন তারা ‘তিনটি দেশীয় অস্ত্র’ জমা দিয়েছিল বলে জানিয়েছিল র্যাব। এ ঘটনার বিষয়ে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা দুইটার […]
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে আটকে পড়া ডাকাতের অস্ত্রসহ আত্মসমর্পণ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয়া ৩ ডাকাতকে আটক করা হয়েছে। যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তারা ৩টি দেশীয় অস্ত্র জমা দেয়। আটকের পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের র্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান […]
পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পঞ্চগড়ের সদরের সীমান্ত এলাকা থেকে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমানতরক্ষী বাহিনী বিএসএফ।বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকায় এ ঘটনা ঘটে। আটক কিশোর ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করীমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার শফিকুল […]
মির্জাগঞ্জে বেকার যুব ও যুব মহিলাদের প্রশিক্ষণ
মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীর মির্জাগঞ্জে বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী এক প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের পূর্ব বাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণের প্রথম কার্যদিবস শুরু হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। […]
বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে বিভিন্ন জেলায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ
বিজয় দিবসের অনুষ্ঠানে আয়োজনকে ঘিরে সারাদেশের বিভিন্ন জেলায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ চত্বরে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মাহমুদ রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়,বিজয় দিবসের আয়োজনে […]
সাবেক এমপি এস এম আকরাম আর নেই
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও উত্তরা ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আকরাম (৮৫) আর নেই। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক এই এমপির মৃত্যুতে তার ভাতিজা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, এস. এম আখরমের প্রথম […]
মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় এ দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল আটটায় হাসপাতাল সড়কে মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ পুষ্পস্তপক […]
হিজাব না খোলায় ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন শিক্ষক
খাগড়াছড়ির মাটিরাঙায় হিজাব না খোলায় পরীক্ষার হল থেকে ছাত্রীকে বের করে দিলেন মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার কেন্দ্র সচিব কামাল হোসেন মজুমদার। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সমাজতত্ত্ব পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী। ভুক্তভোগী […]
খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে
খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ষ্টেশনের মূল ফটকে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। উপস্থিত ছাত্র-জনতা জানান, খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা […]










