পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন শেষে এখন ভোট গণনা চলছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স ও ডনের। জাতীয় নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণায় বড় চমক দেখাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এখন পর্যন্ত পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৩ আসনে জয় পেয়েছেন। এগিয়ে আছেন আরও ৩ আসনে। অন্যদিকে, নওয়াজ শরিফের দল […]
Author: লাইট অফ টাইমস্
ইকুয়েডোরের মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয়, প্রতিবাদে ভারত থেকে কলা কিনবে রাশিয়া
রাশিয়ার মূল কলা ও পেঁপে সরবরাহকারী দেশ ছিল ইকুয়েডোর। তবে দেশ দুইটির সম্পর্কের টানাপড়েনে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রেমলিন। তারা ভারত থেকে কলা আমদানি শুরু করেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করেছে ইকুয়েডডোর। এরই প্রতিবাদে এমন পদক্ষেপ নিয়েছে পুতিন প্রশাসন। রুশ ভেটেরিনারি এবং ফাইটো স্যানিটারি পরিষেবা নজরদারি সংস্থা রোসেলখোজনাদজর জানায়, ভারতীয় কলার […]
নাটকীয়তার পর বাংলাদেশ-ভারতকে সাফের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা
নানা নাটকীয়তার মধ্যদিয়ে শেষ হলো সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথমে টসে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এরপর বাংলাদেশের প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ম্যাচ কমিশনার। যা নিয়ে আপত্তি জানায় ভারত। এরপর জানা যায়, পুনরায় টাইব্রেকার মাঠে গড়াবে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ-ভারত দু’দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। রাত সোয়া ১০টার দিকে জানা […]
দুদক সচিব হলেন খোরশেদা ইয়াসমীন, শ্রম ও কর্মসংস্থানে মাহবুব হোসেন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে খোরশেদা ইয়াসমীনকে। তিনি অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খোরশেদা ইয়াসমীনকে পদোন্নতি এবং দুদকে নিয়োগ দেয়ার কথা জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আরেক […]
এক ঘুসিতেই রাজশাহীতে আনসার সদস্য নিহত
রাজশাহী রেলস্টেশনে এক যুবকের ঘুসিতে মাইনুল ইসলাম (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মে তিনজন যুবক ধুমপান করছিলেন। এ সময় আনসার সদস্য মাইনুল ধুমপান করতে নিষেধ করায় তারা বাকবিতণ্ডায় […]
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সুপারিশে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে […]
এবার সীমান্ত উদারভাবে খুঁলে দেব না- কাদের
সীমান্তের শঙ্কা নিয়ে জাতিসংঘে চিঠি দেবে সরকার। বাংলাদেশ সীমান্তে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। এবার আর সীমান্ত উদারভাবে খুঁলে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শেষে এসব কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় কাদের বলেন, […]
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আগামী শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গতকাল মঙ্গলবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মাঠ হস্তান্তর বিষয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির সাদপহ্নী মুরুব্বীদের কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন। মাঠ বুঝে নেয়ার পরপরই […]
আমলকির যত গুন
আমলকির গুণাগুণ সম্পর্কে সকলের জানা। তবে এই অসাধারণ উপাদান খেতে অনেকেই পছন্দ করেন না। এর অম্ল স্বাদের কারণে অনেকেই আমলকি খেতে চান না। কিন্তু এমন কিছু সহজ উপায় আছে যার সাহায্যে অতিসহজেই খাওয়া যেতে পারে এই উপকারী ফল। এই ফলে আয়রন, বিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ থাকে প্রচুর পরিমানে। যা আমাদের ইম্যুনিটি বাড়িয়ে দেয় বহুগুণে। […]
পাকিস্তানে বোমা হামলায় নিহত ২২
পাকিস্তানের বেলুচিস্তানে জোড়া বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রদেশটির পিশিন এলাকায় এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে এই হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার। নির্বাচনের একদিন আগে এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটলো। এতে আহত হয়েছেন অর্ধশত মানুষ। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানায়, স্বতন্ত্র প্রার্থী আসফান্দ […]










