বরিশালের বানারীপাড়ায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমন রায়ের (৩৫) বিরুদ্ধে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিথি সমাদ্দার (৩০) নামের ওই স্ত্রীর মৃত্যু হয়। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সুমন-বিথি দম্পতির ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত […]
Author: লাইট অফ টাইমস্
২৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত
দেশের আকাশে রোববার হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে (১৪ শাবান) পালিত হবে পবিত্র শবে বরাত। রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ […]
এবার যুবাদের বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কাছে হারলো ভারত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে শিরোপা জিতে নিলো অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে হারজাস সিংয়ের ফিফটি ও হিউ উইবজেন, ওলিভার পিক ও হ্যারি ডিক্সনের চল্লিশোর্ধ রানের ওপর ভর করে ২৫৩ রানের লড়াকু পুঁজি সংগ্রহ পায় অজিরা। লক্ষ্য তাড়া করতে নেমে মাহলি বেয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলানের বোলিং তোপে ৩৭ বল বাকি থাকতেই ১৭৪ রানে […]
সমন্বিত স্বাস্থ্যসেবার পরিবেশ তৈরি না হওয়ার বড় কারণ দুর্নীতি
জরুরি প্রয়োজন হাসপাতালে ভর্তি হওয়া। তাই বলে রাজধানীর সরকারি হাসপাতালে চাইলেই কি ভর্তি হওয়া যায়? আর যদি অপারেশনের দরকার হয়, তাহলে তো জটিলতা আরও বেশি। সিরিয়ালের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় আক্রান্তদের। কোনো কারণে আইসিইউ প্রয়োজন হলে তো সংকট তখন পর্বতসমান। উপায়-অন্তর না পেয়ে বেসরকারি হাসপাতালে গেলে তালগোল পাকিয়ে যায় বছরের আয়-ব্যয়ের হিসেব। বিশেষজ্ঞরা বলছেন, […]
এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
সাত জানুয়ারির নির্বাচন বাতিলসহ এক দফা দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট […]
টাঙ্গাইলের শাড়িসহ তিন পণ্যের জিআই সনদ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা, গোপালগঞ্জের রসগোল্লার জিআই সার্টিফিকেট ও টাঙ্গাইলের শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদের সভার শুরুতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া এই তিন পণ্যের সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল […]
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতির মৃত্যুতে নিউইয়র্কে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া
নিউইয়র্ক প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশি দম্পতি। শুক্রবার স্থানীয় সময় রাতে হয় এ দুর্ঘটনা। এ ঘটনায় নিউইয়র্কে পুরো বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন ৪৫ বছর বয়সী হাফিজ আহমেদ ও তার স্ত্রী ৩৫ বছর বয়সী সাথী আহমেদ। হাফিজ আহমেদের বাড়ি গাজীপুর ও তার স্ত্রী সাথী আহমেদের বাড়ি বরিশাল। নিউইয়র্কের জ্যামাইকাতে […]
মিয়ানমারের গুলি আবারও এসে পড়ল বাংলাদেশে
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে আবারও থেমে থেমে চলছে মর্টার শেল ও গোলাগুলির শব্দ। মিয়ানমার থেকে ছোঁড়া ৪টি গুলি এপারে একটি দোকান ও বাড়িতে এসে পড়েছে। ফলে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্টের ওপারে এ ফায়ারের শব্দ হচ্ছে। এখনো ফায়ার চলমান রয়েছে বলে জানান স্থানীয়রা। […]
শুটিংয়ে স্ট্রোক মিঠুন চক্রবর্তীর, ভর্তি হাসপাতালে
অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। শুটিং চলাকালে তিনি অসুস্থ বোধ করলে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় তাকে। এরইমধ্যেই তার শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শুটিং চলাকালে অভিনেতা সোহম চক্রবর্তী তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৭৪ […]
একদিনেই ১২ মামলায় ইমরান খানের জামিন
একদিনেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১২টি মামলায় জামিন দিয়েছে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)। এছাড়া দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও ১৩টি মামলায় জামিন দেয়া হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এ রায় দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। ইমরান খানের জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে দাঙ্গা, পাকিস্তানের সামরিক […]










