কারাগারে মারা গেছেন পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী নেতা নাভালনি

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন রাশিয়ার আলোচিত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার কারা কর্তৃপক্ষ। খবর বিবিসির। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে চলাফেরার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই অসুস্থতা থেকেই তার মৃত্যু হয়। রুশ বিরোধী দলীয় নেতার মৃত্যু নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ […]

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

জার্মানীর মিউনিখে নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল থানির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মিউনিখের হোটেল বেইরিশার হফের সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও […]

বিয়ের আসর থেকে কনেকে উঠিয়ে নিতে বিয়ে বাড়িতে প্রাক্তন প্রেমিকের হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের আসর থেকে কনেকে উঠিয়ে নিতে প্রাক্তন প্রেমিক কাউসার তার বাহিনী নিয়ে বিয়ের আসরে স্বসস্ত্র হামলা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাউসারসহ তার লোকজন বরপক্ষের গাড়ি ভাংচুর করে তাদেরকে মারধর করে কনের বাড়ি থেকে বের দেন বলেও অভিযোগ উঠেছে। এ সময় হামলায় বরপক্ষ ও কনেপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে বলে […]

ছেলে-মেয়ের নির্যাতন থেকে বাঁচতে আদালতে ৭২ বছরের বৃদ্ধা

সম্পত্তি কাল হলো- পৃথিবীর সবচেয়ে সুন্দর মা-সন্তানের সম্পর্কে। গর্ভজাত দুই সন্তানের নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে শেষমেষ আদালতে ৭২ বছর বয়সী বৃদ্ধা খুরশিদা আক্তার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি গ্রহণ করে বড় ছেলে, বড় মেয়ে ও মেয়ে জামাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উচ্চশিক্ষিত পরিবারে, মায়ের প্রতি সন্তানদের এমন আচরণে উষ্মা প্রকাশ করেন আদালত। তবে […]

গণতন্ত্র ফেরানো চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে-মির্জা ফখরুল

দীর্ঘ সাড়ে তিন মাস কারাবন্দির পর বিকালে মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং ৪ মিনিট পর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পান। এ সময় কারাগারের প্রধান ফটকে নেতাকর্মীরা করতালি দিয়ে দুজনকে […]

বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী স্পর্শিয়া

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের মিশেলে মুখরিত ছিল বুধবার (১৪ ফেব্রুয়ারি)। আর নতুন জীবনের স্বপ্নিল সূচনা রাঙাতে এদিনকেই বেছে নিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিলেটের ছেলে রিফাত নাওঈদ হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রিফাত পড়াশোনা করেছেন দেশের বাইরে। একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন তিনি। স্পর্শিয়া বিয়ের জন্য শুধু স্পেশাল দিনই বেছে নেননি। […]

আবারও চবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার পর শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মীরা আরেক বগিভিত্তিক সংগঠন সিএফসির এক কর্মীকে মারধর করে। এ […]

চীন-ভারত থেকে মিয়ানমারে অস্ত্র সরবরাহ হচ্ছে-রাশিয়া

চীন, ভারত থেকে মিয়ানমারের বিভিন্ন অংশকে অস্ত্র দিয়ে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। এজন্য বাংলাদেশের সাংবাদিকদের খোঁজ নিতে বললেন তিনি। বাংলাদেশের কূটনৈতিক রিপোর্টারদের উদ্যোগ ডিক্যাব টক-এ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি। মস্কো রোহিঙ্গা প্রত্যাবাসন চায় জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, এজন্য মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে […]

বেনাপোল এক্স‌প্রেসে অগ্নিকাণ্ডে নিহত ৪ জনের মরদেহ হস্তান্তর

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় নিহত ৪ জনের মরদেহ ডিএনএ টে‌স্টের মাধ্যমে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় নিহতদের স্বজনরা রাজনীতির নামে মানুষ হত্যার নিন্দা জানিয়ে ক্ষতিপূরণের দাবি জানান। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহগুলো স্বজনদের বুঝিয়ে দেয় রেলওয়ে পুলিশ। এর আগে, সকালে নিহতদের স্বজন ও […]

ভয়ানক অবস্থায় দিন পার করছি- ড. ইউনূস

ভয়ানক অবস্থার মধ্যে দিন পার করছেন বলে জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস। বললেন, গ্রামীণ টেলিকমকে সর্বস্বান্ত করতেই নানাভাবে হয়রানি করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামীণ টেলিকম ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভবনটিতে ড. ইউনূসের গড়া মোট ১৬টি প্রতিষ্ঠান আছে, যার প্রতিটির চেয়ারম্যান তিনি। এর মধ্যে ৮টি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক জবরদখল […]