মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ রাশিদুল (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে ডুবে গিয়েছিলেন তিনি। জানা যায়, রোববার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রাশিদুল তার আরও দুই বন্ধুর সাথে গেবেং সমুদ্র সৈকত গোসল করতে নামেন। এরপর সাঁতার কাটতে কাটতে সৈকত থেকে […]
Author: লাইট অফ টাইমস্
হলফনামায় ঋণ খেলাপির তথ্য গোপন করলেন পটুয়াখালী পৌরসভার মেয়রপ্রার্থী
পটুয়াখালী পৌরসভা নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ উঠেছে মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে। হলফনামায় তিনি পদ্মা ব্যাংকে ঋণের পরিমাণ সাড়ে ৯ কোটি টাকা উল্লেখ করেছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের চিঠি দিয়ে জানিয়েছে, তার খেলাপি ঋণের পরিমাণ সাড়ে ২৪ কোটি টাকা। মোটা অঙ্কের খেলাপি ঋণের কথা উল্লেখ করে পৌরসভা নির্বাচনে তার প্রার্থিতা বাতিল চেয়ে ব্যাংক কর্তৃপক্ষ […]
ঝিলপাড় বস্তিতে আগুনে পুড়লো আড়াই শতাধিক ঘর
রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে আগুনে পুড়ে গেছে আড়াই শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর একটার দিকে আগুন লাগে বস্তিতে। বাসিন্দারা নিরাপদে সরে গেলেও রক্ষা করতে পারেননি সহায়-সম্বল। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর জানা যাবে। হতাহতের কোনো খবরও […]
খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সোয়া আটটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। আর বেরিয়ে আসেন সাড়ে নয়টায়। এ সময় বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক চলে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ […]
সরকার গঠনে এখনও চেষ্টা চালাচ্ছে ইমরান খানের পিটিআই
সরকার গঠনের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)। এজন্য দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান। জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সংরক্ষিত আসন নিশ্চিত করতে তারা এ […]
কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা মির্জা আব্বাস
সাড়ে তিনমাসের বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। কেরানীগঞ্জ কারাগার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, মির্জা আব্বাসের জামিননামা কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেয়া হয়েছে। তিনি সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারামুক্ত হন। এর আগে, […]
ভূমি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা জরুরি: মানবাধিকার কমিশন চেয়ারম্যান
ভূমি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। বলেছেন, বিভিন্ন স্থানে প্রভাবশালীদের দুর্বৃত্তায়ন ও অন্যায় বলপ্রয়োগের দ্বারা ভূমির অধিকার ক্ষুণ্ন হচ্ছে। স্থানীয় দুর্বৃত্ত ও চাঁদাবাজ কর্তৃক জোরপূর্বক জমিদখল, জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে দলিল করিয়ে নেয়ার মতো ঘটনা ঘটছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে। ‘বাংলাদেশের […]
ডলার সঙ্কটে আশঙ্কাজনক হারে কমছে হ্যান্ডসেট বিক্রি
দুই বছরের ব্যবধানে নতুন হ্যান্ডসেট বিক্রি নেমেছে প্রায় অর্ধেকে। আর এক বছরের ব্যবধানে স্মার্টফোনের বিক্রি কমেছে ২৯ শতাংশের বেশি। এ অবস্থায় দেশের সম্ভাবনাময় মোবাইল হ্যান্ডসেট নির্মাণ শিল্প এখন সঙ্কটের আবর্তে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে ফিচার ফোনে কমেছে ২০ শতাংশ। তাই উৎপাদনেও আশঙ্কাজনক হারে ধস নেমেছে। মূল্যস্ফীতি, ডলার সঙ্কট ও চোরাকারবারী— এই তিনটিকেই প্রধান কারণ হিসেবে দেখছেন […]
হাজারও শিক্ষার্থীর সামনে বুক পেতে কী পেলেন শহীদ ড. জোহা?
ডোন্ট ফায়ার! আই সে, ডোন্ট ফায়ার! ‘ছাত্রদের গায়ে গুলি লাগার আগে সেই গুলি যেন আমার বুকে লাগে।’ এমন মহিমান্বিত কথা পৃথিবীর বুকে কে শুনেছে? আর কবে? ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানে ছাত্রদের বাঁচাতে বর্বর পাকিস্তানি সেনাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে এমন ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ও তৎকালীন প্রক্টর ড. […]
৪৬তম বিসিএস প্রিলিমিনারির তারিখ পরিবর্তন
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৯ মার্চ এই পরীক্ষা নেয়ার কথা ছিল। পিএসসি সূত্র জানিয়েছে, রোববার কমিশনের সভায় আগামী ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষার ক্ষতি পোষাতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেয়ার পরিকল্পনা […]










