একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনটিকে ঘিরে শহীদ মিনারে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রাষ্ট্রপতি […]
Author: লাইট অফ টাইমস্
বাউফলে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
পটুয়াখালীর বাউফলে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লেদু সওদাগরকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের পর তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, ২০০৯ সালে আপন চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে বাউফল থানায় মামলা রুজু করা হয়। যার, নারী ও শিশু নির্যাতন অপরাধ আইনের মামলা নং- ৩৬৭/০৯। […]
উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইসি
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের জামানতের পরিমাণ ১০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। ভাইস চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার সিদ্ধান্তও হয়েছে। একইসাথে স্বতন্ত্র […]
ভিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি
দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ভিরাট কোহলি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোহলির স্ত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি এ দম্পতির সংসারে নতুন অতিথি এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভিরাট কোহলি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেন তিনি। পোষ্টে কোহলি লেখেছেন, সবাইকে খুশির সঙ্গে জানাচ্ছি যে, ১৫ ফেব্রুয়ারি আমরা […]
শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর
পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় মাসব্যাপী চলা এই মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। মেলার স্থায়ী ভেন্যু ‘বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী এবার হস্ত শিল্পকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষনা দিয়েছেন জানিয়ে […]
অমর একুশে ফেব্রুয়ারি আজ
ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ? বরকতের রক্ত। (একুশের কবিতা, আল মাহমুদ) আজ থেকে ৭২ বছর আগের এক বৃহস্পতিবার, বাংলা তারিখ ছিল ৮ ফাল্গুন, ইংরেজি ২১ ফেব্রুয়ারি। ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ। আজ সেই দিনটিকে স্মরণ করার দিন। মহান শহীদ দিবস ও […]
ছাদ থেকে পড়ে গুরুতর আহত কণ্ঠশিল্পী নকুল
বাড়ির ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মাদারীপুরে নিজের গ্রামের বাড়িতে ফুলের ডাল কাটতে গিয়ে প্রায় ১৫- ২০ ফিট উঁচু দোতলার ছাদের রেলিংয়ের ওপর থেকে হঠাৎ নীচের শক্ত মাটিতে পড়ে যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পোস্ট করে নকুল লিখেন, ‘ছাদ থেকে […]
মালয়েশিয়ায় সমুদ্র থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার
মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ রাশিদুল (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে ডুবে গিয়েছিলেন তিনি। জানা যায়, রোববার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রাশিদুল তার আরও দুই বন্ধুর সাথে গেবেং সমুদ্র সৈকত গোসল করতে নামেন। এরপর সাঁতার কাটতে কাটতে সৈকত থেকে […]
হলফনামায় ঋণ খেলাপির তথ্য গোপন করলেন পটুয়াখালী পৌরসভার মেয়রপ্রার্থী
পটুয়াখালী পৌরসভা নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ উঠেছে মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে। হলফনামায় তিনি পদ্মা ব্যাংকে ঋণের পরিমাণ সাড়ে ৯ কোটি টাকা উল্লেখ করেছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের চিঠি দিয়ে জানিয়েছে, তার খেলাপি ঋণের পরিমাণ সাড়ে ২৪ কোটি টাকা। মোটা অঙ্কের খেলাপি ঋণের কথা উল্লেখ করে পৌরসভা নির্বাচনে তার প্রার্থিতা বাতিল চেয়ে ব্যাংক কর্তৃপক্ষ […]
ঝিলপাড় বস্তিতে আগুনে পুড়লো আড়াই শতাধিক ঘর
রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে আগুনে পুড়ে গেছে আড়াই শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর একটার দিকে আগুন লাগে বস্তিতে। বাসিন্দারা নিরাপদে সরে গেলেও রক্ষা করতে পারেননি সহায়-সম্বল। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর জানা যাবে। হতাহতের কোনো খবরও […]










