বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ঢাকার মার্কিন দূতাবাস অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছে। রোববার (৩ মার্চ) দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ শোক জানানো হয়। মার্কিন দূতাবাসের ফেসবুকে পোস্টে বলা হয়, ‘বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি জানাই গভীর সমবেদনা। হৃদয়বিদারক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে আমরা স্মরণ করছি’। উল্লেখ্য, গত […]

এতিমদের গ্রাম তৈরিতে প্রবাসীদের ৫০০ কিলোমিটার চ্যারিটি সাইক্লিং

সিলেট ব্যুরো: সিলেটে প্রবাসীদের সহায়তায় একটি অরফান ভিলেজ তৈরির জন্য অর্থ সংগ্রহ করতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে ৫০০ কিলোমিটার চ্যারিটি সাইক্লিং করেছেন যুক্তরাজ্যের ১০ প্রবাসী বাংলাদেশী। টেকনাফ থেকে শুরু হওয়া এই সাইক্লিং শেষ হয় সিলেটের সদর উপজেলার সালিয়া এলাকার অরফান ভিলেজে। রোববার (৩ মার্চ) সকালে তাদের স্বাগত জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. […]

রাজধানীর অনিরাপদ রেস্টুরেন্টগুলোতে অভিযান, মিলছে বিস্তর অনিয়ম

রাজধানীর বেইলি রোড ট্র্যাজেডির পর এবার একের পর এক রেস্টুরেন্টে অভিযান চলছে। যেসব আবাসিক ভবনে রেস্টুরেন্ট স্থাপন করা হয়েছে, ধীরে ধীরে ব্যবস্থা নেয়া হচ্ছে সেগুলোর বিরুদ্ধে। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। তারই ধারাবাহিকতায় রাজধানীর ভাটারা, উত্তরা, ধানমন্ডিসহ বেশ কয়েকটি এলাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালানো হয়েছে। আটক করা হয়েছে দু’জনকে। রোববার (৩ মার্চ) বিকেলে রাজধানীর ভাটারা এলাকায় […]

অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসের জামিন

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে ড. ইউনূস আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ড. ইউনূসের পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে শুনানি করেন। […]

মানুষ সাশ্রয়ী হলে দেশের অর্থনীতি ভালো থাকবে: অর্থ প্রতিমন্ত্রী

প্রতিটি মানুষ সাশ্রয়ী হলে দেশের মানুষ ও অর্থনীতি ভাল থাকবে বলে মন্তব্য করছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। দায়িত্বগ্রহণের পর রোববার (৩ মার্চ) প্রথমদিন সচিবালয়ে নিজ দফতরে এসে এ মন্তব্য করেন তিনি। অর্থ প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরবর্তী বিশ্বে দেশের অর্থনীতি নাজুক আছে। দ্রব্যমূল্য ও দুর্নীতি নিয়েও অর্থনীতিতে চ্যালেঞ্জ রয়েছে। এ সময় অর্থনীতি সচল রাখতে […]

তরুণদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ফ্লোরিডার গভর্নর

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস তরুণদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন। তবে তার এই প্রস্তাবে ভেটো দেIয়ার আভাস পাওয়া গেছে। তিনি গত সপ্তাহে এই ভেটো দেIয়ার আভাস দিয়ে বলেছেন, রাজ্যের আইনসভার অনুমোদিত প্রস্তাবে আরো পরিবর্তন প্রয়োজন। শুক্রবার (১ মার্চ) রিপাবলিকান এই গভর্নর আরো জানিয়েছেন, আইনপ্রণেতারা প্রস্তাব নিয়ে কাজ করছেন। এতে গোপনীয়তা ও মা-বাবার অধিকার […]

রমজানে মসজিদুল হারামে বিশেষ প্রস্তুতি

সপ্তাহ খানেক পরেই শুরু হচ্ছে পবিত্র রমজান। পবিত্র মাসে সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে পুরো বিশ্ব থেকে মুসলমানদের আগমন বেড়ে যায়। অনেকেই মহিমান্বিত এই মাসে ওমরাহ পালন করতে ভিড় করে মক্কায়। এ সময়ে পবিত্র গ্র্যান্ড মসজিদে মুসল্লি ও ওমরাহ যাত্রীর ঢল নামে। এ সময় মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণ, ভেতরে ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জরুরি […]

ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়া বেড়েছে

ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয়ার পরিমাণ বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম সাড়ে সাত মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৪ হাজার কোটি টাকা। এর মধ্যে শেষ দেড় মাসে ঋণ বেড়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে সরকারের ব্যাংক ঋণের এমন চিত্র এসেছে। সরকারের এ ঋণগ্রহণ মূলত বাণিজ্যিক ব্যাংকনির্ভর। […]

শিল্পী সমিতির সদস্যপদ বাতিল জায়েদ খানের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। শনিবার (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে এ তথ্য জানান চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। খসরু জানান, বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯ নম্বর একটি […]

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে কৃষকের মৃত্যু, আটক ৩

জমি নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষে ফালার আঘাতে দুলাল মল্লিক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিন জনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (২ মার্চ) বিকেলে উপজেলার কৈজুরি ইউনিয়নের ঠুটিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাড়ি-ঘর ভাঙচুর […]