সুশান্ত পালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

মোটিভেশনাল স্পিকার ও কক্সবাজারের কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সাবেক ডেপুটি কমিশনার সুশান্ত পালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একজন উপ-সহকারী পরিচালককে সদস্য করে অনুসন্ধান দল গঠন করা হয়। সুশান্ত পাল ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে অভিযোগ, তারা কক্সবাজারের নামিদামি হোটেল-রেস্টুরেন্টের রাজস্ব রেয়াতের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে […]

মসিক-কুসিকে বেশিরভাগ প্রার্থীই ব্যবসায়ী

ময়মনসিংহে ২২২ প্রার্থীর মধ্যে ৬৩ দশমিক ৫১ শতাংশ ব্যবসায়ী পাঁচজন মেয়রপ্রার্থীর মধ্যে তিনজনের পেশা ব্যবসা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর ৭৯ দশমিক ৭৩ শতাংশ ব্যবসায়ী সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীর ২৯ শতাংশ ব্যবসায়ী কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনে চারজন মেয়রপ্রার্থীর মধ্যে তিনজনই ব্যবসায়ী ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদের উপনির্বাচনের প্রার্থীদের বেশির ভাগের […]

যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ‘ডে লাইট সেভিং টাইম’

সপ্তাহ পেরুলেই মার্কিন নাগরিকদের বয়স মুহূর্তেই বেড়ে যাবে ১ ঘণ্টা। কারণ, ‘ডে লাইট সেভিং টাইম’ কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে নেয়া হবে ঘড়ির কাঁটা। দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছেন মার্কিন নাগরিকরা। শুনতে অদ্ভুত লাগলেও শত বছরের পুরোনো রীতি এটি। গ্রীষ্মকালে এক ঘণ্টা এগিয়ে নেয়া হয় ঘড়ির কাটা। সূর্যের আলো থাকতেই শেষ হয় অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। […]

ল্যাবএইডকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর গ্রিন রোডে ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধভাবে রেস্টুরেন্ট তৈরি ও যথাযথ অগ্নিনির্বাপণ সরঞ্জাম না থাকার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, ভবনটির নকশায় রেস্টুরেন্ট ছিল না। এরপরও হাসপাতালটির ৮ম তলায় […]

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মহান মুক্তিযুদ্ধের সময় শক্তি যুগিয়েছিল

দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধুর ৭ […]

আজ ঐতিহাসিক ৭ মার্চ

৭ মার্চ, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ […]

জরিপ হচ্ছে বহুতল ভবন-রেস্টুরেন্টের

রাজধানীর বেইলি রোডের অগ্নিকেণ্ডের ঘটনায় বন্দরনগরী চট্টগ্রামের বহুতল ভবন-রেস্টুরেন্টের বিষয়টি আলোচনায় এসেছে। এরই মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দুটি অথরাইজড জোনের নেতৃত্বে একটি জরিপ কার্যক্রম শুরু করেছে। এ জরিপে ১০তলার বেশি উচ্চতার ভবনগুলোর অগ্নিঝুঁকির ব্যাপারে অনুসন্ধান করা হবে। যদিও যেসব ভবনে রেস্টুরেন্ট রয়েছে সেসব ভবন ১০তলার কম হলেও সেখানে জরিপ পরিচালনা করবে সংস্থাটি। পরবর্তীকালে এ […]

নওমুসলিম স্বামীর মুক্তি চেয়ে নওমুসলিম স্ত্রীর সংবাদ সম্মেলন

নওমুসলিম স্বামীর মুক্তি চেয়ে নওমুসলিম স্ত্রীর সংবাদ সম্মেলন কারাবন্দী নওমুসলিম ইবরাহীম ওমরের মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী জান্নাতুল ইসলাম স্নেহা। তিনি নিজেও নওমুসলিম। আজ (৬ মার্চ, ২০২৪) বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় জহুর আহমদ চৌধুরী হ‌লে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নওমুসলিম জান্নাতুল ইসলাম স্নেহা বলেন, আমি জান্নাতুল ইসলাম স্নেহা, […]

আকসা অভিমুখে যাত্রার আহবান রাসূল সা. এর চলমান আদেশের অন্তর্ভুক্ত

মসজিদুল আকসায় পবিত্র রমজানে মুসলিমদের উপর ইবাদাতে নিষেধাজ্ঞা আরোপের খবরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মসজিদটির খতিব শায়েখ ইকরিমা সাবরী। ফিলিস্তিন ওলামা পরিষদের তথ্যমতে, পবিত্র রমজানে মসজিদুল আকসায় ইবাদাতে নিষেধাজ্ঞা আরপের খবরে শায়েখ ইকরিমা সাবরী বলেন, পবিত্র রমজানে মসজিদুল আকসায় মুসল্লীদের উপর ইবাদাতে নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি ধর্ম পালনের অধিকার ও ইবাদাতের স্বাধীনতার উপর […]

চমক দেখালেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘সুপার টুইসডে’ মূলত প্রাক-নির্বাচনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিন। এদিন একই সাথে দেশটির ১৫টি অঙ্গরাজ্যে প্রাথমিক ভোটাভুটি হয়ে থাকে প্রার্থী বাছাইয়ের জন্য। রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীরা এদিনই বুঝিয়ে দেন হাতি-ঘোড়া লড়াইয়ের মূলপর্বে আসলে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার (৫ মার্চ) সুপার টুইসডেতে বড় ধরনের সাফল্য পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যের ১৪টি […]