দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজার অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৬৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৪ মার্চ) রাত পৌনে তিনটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে কাচাবাজার, মেডিসিন,টিন, হার্ডওয়্যারসহ বিভিন্ন দোকানপাট ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পাহারাদারগণ জানান, রাত পৌণে ৩টার […]
Author: লাইট অফ টাইমস্
বাইডেনের ইফতার ও ঈদের দাওয়াতে যাবেন না মুসলিমরা
গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর অভিযান এবং তাদের হামলায় হাজার হাজার ফিলিস্তিনির নিহত ও আহত হওয়া অব্যাহত থাকায় চলতি বছর হোয়াইট হাউসের ইফতার ও ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বয়কটের পরিকল্পনা নিয়েছেন আমেরিকার মুসলিম নেতারা। এ প্রসঙ্গে ভয়েস অব আমেরিকাকে ম্যাককাও বলেন, যুদ্ধের শুরু থেকেই গাজ্জায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছিলেন মার্কিন মুসলিম নেতারা। […]
সরকার এখন যা করছে তা ভারতকে খুশি করার জন্য : চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সময়ে কুরআনের ক্লাসে বাধাদান, ইফতারে নিষেধাজ্ঞা, রোজাদারদের উপর হামলা ও রক্তাক্তকরণ করা হয় বিচার হয় না। এমন আচরণকারীদেরকে কুরআনে মুনাফিক বলা হয়েছে। যারা বাহিরে এক এবং ভিতরে আরেক চিন্তা লালন করেন, এমন ব্যক্তিরা কুরআনের ভাষায় মুনাফিক। সরকার এখন যা করছে তা ভারতকে […]
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিতুমীরের ছাত্রলীগ নেতা বহিষ্কার
সাংবাদিক সাব্বির আহমেদের ওপরে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা এস.এম ইমরুল রুদ্রকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বিকেলে ইফতার মাহফিল থেকে অফিসে যাওয়ার পথে তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে এই হামলা করা হয়। বহিষ্কারের আদেশের ওই […]
মদ কোম্পানির লোগো ছাড়াই মাঠে মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হয়েছে গতকাল। শুক্রবার (২২ মার্চ) রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরু। এ ম্যাচের প্রথম ইনিংসে বিধ্বংসী বোলিংয়ে ৪ উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসকে জয়ের ভিত গড়ে দেন বাংলাদেশের তারকা বোলার মোস্তাফিজুর রহমান। তবে, দুর্দান্ত পারফরম্যান্স ছাড়াও ম্যাচে অনন্য এক […]
রাশিয়ায় কনসার্ট হলে সন্ত্রাসী হামলা, নিহত বেড়ে ৬০
রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর ক্রকাস সিটি হলে মুখোশ পরে পাঁচ বন্দুকধারী কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এছাড়া শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, […]
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান (৬০) মারা গেছেন। শনিবার (২৩ মার্চ) ভোর পৌনে চারটার দিকে রাজধানীর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান। নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফী বিষয়টি নিশ্চিত করে জানান, রাত তিনটার দিকে স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমাকে জানান। আমরা ওনাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে […]
দুই সপ্তাহে রিজার্ভ থেকে কমলো ১১৬ কোটি ডলার
দেশে দীর্ঘদিন ধরে চলছে ডলার সংকট। এখান থেকে উত্তরণের প্রধান উপায় রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ানো। কিন্তু সেখানে নেই সুসংবাদ। এদিকে আমদানির চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রা না থাকায় বাজারে ডলার বিক্রি অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। গত ৬ মার্চ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২ হাজার ৬৩৪ কোটি […]
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন প্রাবোও সুবিয়ান্তো
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। গতকাল বুধবার (২০ মার্চ) দেশটির নির্বাচন কমিশন এ তথ্য দিয়েছে। তবে ভোটে হেরে অপর দুই প্রতিদ্বন্দ্বী আইনি অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জিবরান রাকাবুমিং রাকা, যিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে তাকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই দুজনকেই গতমাসে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তবে গতকাল […]
সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে হবিগঞ্জ সদরের ধুলিয়াখাল এলাকায়। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপক্ষের সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিগারেটের ধোয়া ছাড়াকে কেন্দ্র করে ধুলিয়াখাল এলাকার দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাবার […]










