ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) ভোর রাত ৪টার পর ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। এ সময় ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী […]

হাসিনার বিছানাও দখল! আনন্দবাজার পত্রিকার খবর

শেখ হাসিনার বাসভবন তো বটেই তাঁর শয়নকক্ষে ঢুকে তাঁর বিছানারও দখল নিলেন আন্দোলনকারীরা। এ সংক্রান্ত বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। তাতে দেখা যাচ্ছে এক তরুণ আন্দোলনকারী হাসিনার বিছানায় জুতো পরে শুয়ে এক পা অন্য পায়ের উপর তুলে চিৎকার করছেন ‘‘গণভবন আমাদের দখলে’’। যে বিছানায় হয়তো কয়েক ঘণ্টা […]

থানায় থানায় আক্রমণ : নিহত ১৪ পুলিশ সদস্য, আহত তিন শতাধিক

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। রোববার (৪ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়। এদিকে, কুমিল্লার ইলিয়টগঞ্জে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ফাঁড়িতে আগুন […]

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৫ আগস্ট

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৬ আগস্ট) এর ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে আগামীকাল সোমবার (৫ আগস্ট) করা হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকেলে এই কর্মসূচী ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন […]

‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার (৪ আগস্ট) শাহবাগ-শহীদ মিনারে সমাবেশ এবং মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছে তারা। গণমাধ্যমে পাঠানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলা হয়, আগামীকাল ৫ আগস্ট (সোমবার) ‌‌‌‌সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। আর ঢাকায় সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং […]

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রবাসীদের রেমিট্যান্স বর্জনের খবর আন্তর্জাতিক গনমাধ্যমে

সম্প্রতি জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া বাংলাদেশে কোটা আন্দোলনের সমর্থনে রেমিট্যান্স বর্জন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলমান ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভকে সমর্থন দিতে বিদেশি রেমিট্যান্সকে নতুন এক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন সমালোচকরা। তারা এই সহিংসতাকে রাষ্ট্র আরোপিত বলে অভিহিত করছেন। এ  উদ্যোগের আয়োজকরা বিদেশে অবস্থানরত প্রায় এক কোটি (১০ […]

আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন

এক দফা দাবির ডাক দিয়েছে ছাত্র আন্দোলন। এই এক দফা বাস্তবায়নে আজ রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই সরকার ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এ সময় আরও কয়েকটি বিষয় তুলে ধরেন […]

ঢাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে ঢাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। মার্কিন নাগরিকদের ঢাকায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। এছাড়া অনিরাপদ বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলেছেন। শনিবার (৩ আগস্ট) মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে […]

কুমিল্লায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় ১০ শিক্ষার্থী আহত

শিক্ষার্থী হত্যার বিচার ও গণগ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা জিলা স্কুলের সামনে সকাল ১০টায় গণমিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা। স্থানীয় সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী জানান, প্রায় হাজার খানেক শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দিতে জিলা স্কুলের সামনে জড়ো হয়। ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে এগোতে থাকে। এসময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান […]

সরকার পতনের এক দফা দাবি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

সরকার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে একদফা দাবির ঘোষণা দেন। শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বক্তব্য দেন নাহিদ। এর আগে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীর শহীদ […]