প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় অবশেষে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সব মামলায় জামিন পাওয়ায় বিএনপির এ […]
আইন ও বিচার
আইন ও বিচার
জাবিতে ধর্ষণের অভিযোগে মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে মীর মশাররফ হোসেন হলে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ এবং সহায়তাকারী মো. মুরাদকে গ্রেফতার করেছে র্যাব। মামুনুর রশিদকে রাজধানীর ফার্মগেট এবং মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার (৭ ফেব্রুয়ারি) […]
মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন শুনানি ১৪ ফেব্রুয়ারি
প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের শুনানি আগামী ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক মো. আসাদুজ্জামান জামিন আবেদনের এই তারিখ নির্ধারণ করেন। বিএনপির এই দুই নেতার আইনজীবী মাসুদ তালুকদার জানিয়েছেন, আদালতে মির্জা […]
নারায়ণগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি: ১৩ জনকে সাজা, ১২ জনকে আর্থিক দণ্ড
নারায়ণগঞ্জের প্রবেশমুখে সবজি ও পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির সময় ২৫ জনকে আটক করেছে র্যাব। তার মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় চাঁদা আদায়কালে ব্যবহৃত সরঞ্জাম। সোমবার (৫ ফেব্রুয়ারি) র্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জুয়েল আহমেদ, […]
জাবিতে ধর্ষণ: ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ চার আসামি রিমান্ডে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ গ্রেফতার ৪ জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশুলিয়া থানার (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, বিকেলে আসামিদের আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল […]
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের চার্জশিট
গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে। গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা […]
রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে রোববার আপিল করবেন ড. ইউনূস
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজার রায় বাতিল চেয়ে আপিল করবেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সাজা থেকে খালাস পেতে তোলে ধরা হবে ২৫ যুক্তি। রোববার (২৮ জানুয়ারি) শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করবেন তিনি। একইসঙ্গে জামিনও চাইবেন। তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, শ্রম আইন লঙ্ঘনের […]
জাতিসংঘের মানবাধিকার কমিশনের মহাসচিব ভুল তথ্যের ভিত্তিতে কথা বলেছেন: আইনমন্ত্রী
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতাকর্মীদের সাজা দেয়া হয়েছে। রাজনৈতিক কারণে নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের মহাসচিব নির্বাচন নিয়ে ভুল তথ্যের ভিত্তিতে কথা বলেছেন। আমি তার সাথে কথা বলবো। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে মন্ত্রণালয় অনেক অগ্রগতি সাধন করেছে। […]
ড. ইউনূসের বিরুদ্ধে রায় অবিলম্বে প্রত্যাহার করতে হবে-কেরি কেনেডি
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বরেণ্য ব্যাক্তিত্ব শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের রায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী, লেখক এবং রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট মানবাধিকারকর্মী কেরি কেনেডি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) বাংলাদেশ সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির মেয়ে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ […]
বিএনপির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে চলছে আদালত বর্জন কর্মসূচি
স্টাফ রিপোর্টারঃ সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন সারাদেশের আইনজীবীরা। এর ফলে আদালতগুলোতে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি ছিলো তুলনামূলকভাবে কম। আইনজীবীরা আদালতে না যাওয়ায় পূর্ব ধার্যকৃত তারিখ অনুযায়ী গতকাল বিচার কার্যক্রমে বিঘ্ন ঘটে। দুর্ভোগে পড়েন দূর-দূরান্ত থেকে […]









