গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের […]
আইন ও বিচার
আইন ও বিচার
ভুয়া দলিলের মাধ্যমে ৩০ কোটি টাকার খাস জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা, কুয়াকাটার রেস্তোরাঁ ব্যবসায়ী গ্রেফতার
কলাপাড়া প্রতিনিধিঃ জাল কাগজপত্রে ৩০ কোটি টাকার খাস জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা, কুয়াকাটার রেস্তোরাঁ ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালীর কলাপাড়ায ভুয়া দলিলের মাধ্যমে কুয়াকাটার দুই একর খাস জমির নামজারি করাতে গিয়ে গ্রেফতার হলেন কুয়াকাটা পৌরসভার নবীনপুর মহল্লার আলমগীর হাওলাদার(৪৫)।তাকে আজ বৃহস্পতিবার সকালে কলাপাড়া ভূমি অফিস থেকে পাকড়াও করে কলাপাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন […]
কলাপাড়া উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী গ্রেফতার
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ জালালউদ্দিন কলেজের প্রভাষক মো. ইউসুফ আলীকে(৪৫) পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাতে কলাপাড়া পৌরশহর থেকে কলাপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ […]
সাঈদ খোকনের ৯০ কোটি টাকার বন্ড অবরুদ্ধ, চার বাড়ি জব্দ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক এমপি সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ড হিসাবের লেনদেন অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব পারপিচ্যুয়াল বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুদকের উপপরিচালক মাসুদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জ্যেষ্ঠ বিশেষ জজ মো. […]
রাতভর রাজধানীতে যৌথবাহিনীর টহল-তল্লাশি
সম্প্রতি, রাজধানীসহ সারা দেশে বেপরোয়া অপরাধীরা। অলিগলিতে অস্ত্র ঠেকিয়ে, গুলি ছুঁড়ে কিংবা, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে লুট করছে সর্বস্ব। এতে, জনমনে ছড়িয়েছে আতঙ্ক। সেই ধারাবাহিকতায়, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলা বিশেষ কার্যক্রম পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। পরে,যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। এসময় ডিএমপির কমিশনার বলেন, সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত […]
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে: আসিফ মাহমুদ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাই; দেশের পরিস্থিতি বিঘ্নিত করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে […]
জেল থেকে পালিয়েছে আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন। গত ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ৬ মাস পর আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি জানানো হয়েছে বলে জানান আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ। আজ সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। […]
আন্দোলনে আহতদের ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে গিয়ে আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দেন। চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান তিনি। […]
কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা; বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী কারাগারে
খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও যুবদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিএনপি নেতা আবদুল করিম মোল্লা, সর্মথক শফিকুল, যুবদল নেতা আনোয়ার হোসেন ও […]
ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর উপর হামলা, পাল্টা গুলিতে দুজন নিহত
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত […]










