আজ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর, বৃহস্পতিবার সব ধর্মীয় সংগঠনের সাথে বসবেন। জাতীয় ঐক্যের ডাক দিতেই এসব বৈঠক, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মঙ্গলবার (৪ নভেম্বর) এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ নিয়ে ভারত আক্রমণাত্মকভাবে অপতথ্য ছড়াচ্ছে। যার কারণে, হাইকমিশনে হামলা হচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার ভারতীয় […]
Author: লাইট অফ টাইমস্
বেনাপোল দিয়ে ভারত গেলেন ৭৫ ইসকন সদস্য
বেনাপোল চেকপোস্ট দিয়ে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ) এর ৭৫ জন সদস্য ভারতে গেছেন। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৫টায় তারা ভারতে প্রবেশ করেন। জানা যায়, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন সদস্যরা ভারতে যাবার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। ভারত গমনকারী ঢাকার সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই […]
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। খবর ব্রিটিশ ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির। তিনি বলেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি […]
তোমাদের কারণেই রাষ্ট্র, তোমরাই রাষ্ট্রের অভিভাবক; শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তোমরা অসম্ভবকে সম্ভব করেছো। দেশকে বদলে ফেলেছ। তোমরা একটি বিজয় এনেছো, আরেকটি বিজয় আসবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, তোমাদের কারণেই রাষ্ট্র। তোমরাই রাষ্ট্রের অভিভাবক। এই ভূমিকা ভুলে যেও না। রাষ্ট্র যেন ঠিক পথে […]
খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিএনপির মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এ সময় দলটির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ […]
সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় নয়: হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, ড. ইউনূসের সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংস্কার কমিশন, সাম্প্রতিক […]
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
৪৪তম বিসিএসের বাতিল হওয়া মৌখিক পরীক্ষা পুনরায় নিতে সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২২ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দফায় শুধু কারিগরি বা পেশাগত ক্যাডার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ পরীক্ষার সূচি প্রকাশ করা […]
কলাপাড়ায় ৪০ কেজিতে ধানের মন নির্ধারনে মতবিনিময় সভা
রাসেল মোল্লা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের মূল্য বৃদ্ধি, ৪০ কেজিতে ধানের পরিমাপ নির্ধারন, নদী-খাল বাঁধমূক্তকরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র দাবীর প্রেক্ষিতে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হল […]
ভারতে সহকারী হাইকমিশনে হামলা; ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ স্লোগানে উত্তাল ঢাবি
ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ বের করেন। এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে পুনরায় […]
অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ২ বছরের মধ্যমেয়াদি পরিকল্পনা করা: দেবপ্রিয়
অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অবিলম্বে একটি মধ্যমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা। ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বল্পমেয়াদী প্রকৃতির। তবে বিনিয়োগ, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার মতো মূল খাতগুলোর রূপরেখার একটি কৌশলগত পরিকল্পনা থাকা উচিত।’ আজ সোমবার শ্বেতপত্র প্রকাশ নিয়ে পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে এই অর্থনীতিবিদ বলেন, […]










