২৮ ছাত্র সংগঠনের সভা; স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

দেশের বর্তমান পরিস্থিতিতে ২৮টি ছাত্র সংগঠনের নেতারা মতবিনিময় সভা করেছেন। সভায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর কাটাবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সভায় ছিল না ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র […]

শিল্পায়নের নামে উর্বর কৃষি জমি নষ্ট নয়: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিল্পায়নের নামে উর্বর কৃষি জমি যাতে অকৃষি খাতে চলে না যায় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে মৃত্তিকা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কৃষি উপদেষ্টা বলেন, বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। মাটির […]

ত্রিপুরা ও কলকাতা থেকে ২ কূটনীতিককে ফিরিয়ে নিলো ঢাকা

মাত্র ২৪ ঘণ্টার নোটিশে ভারতের কলকাতা ও ত্রিপুরা থেকে দুই বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে ঢাকা। ভারতের পরিবর্তিত পরিস্থিতি আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদের ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। ফিরিয়ে নেয়া দুই কূটনীতিকরা হলেন ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান। এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা […]

মত পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ধর্মীয় নেতাদেরকে প্রধান উপদেষ্টা

ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই। বিভিন্ন দাবি-দাওয়া থাকলেও কথা বলা, কাজকর্ম ও ধর্মের অধিকারের জায়গায় সবাই এক। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের নানামত, ধর্ম ও রীতিনীতি […]

প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করছে আসাম

রাজ্যের সব হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গোমাংস পরিবেশন ও ভক্ষণ নিষিদ্ধ করছে আসাম। বুধবার আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ২০২১ সালে একটি আইন পাস করেছিল আসামের বিধানসভা। সেই আইন অনুসারে, হিন্দু-জৈন এবং শিখ ধর্মাবলম্বী কমিউনিটি বসবাস করে— এমন এলাকাগুলোতে তো বটেই, উপরন্তু এসব এলাকার ৫ কিলোমিটারের মধ্যে গো হত্যা […]

খালেদা জিয়ার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান চীনা রাষ্ট্রদূত। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে রাত ৮টা ৫০ মিনিটের […]

দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা চলছে : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের এই অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি, তারা এটাকে মুছে দিতে চায়, এটাকে নতুন ভঙ্গীতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে নাকি ভয়ঙ্কর কাণ্ড ঘটছে, তা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। রক্ষার জন্য তারা এগিয়ে আসতে চায়। এখন সেগুলোকে মিথ্যা প্রমাণ করা বা বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার […]

ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য তুলে ধরা হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী সরকারের পতনের পর অর্থাৎ গত ৫ আগস্টের পর বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটেনের অলপার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশের সংখ্যালঘু […]

আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ। এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত এ আইন মেনে কাজ করতে বাধ্য হবে।’ গত শনিবার নিক্কেই এশিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান […]

সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত

বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করছে সরকার। সেইসঙ্গে সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান যমুনা টিভিকে বিষয়টি নিশ্চিত করেন। […]