রাসেল মোল্লা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের মূল্য বৃদ্ধি, ৪০ কেজিতে ধানের পরিমাপ নির্ধারন, নদী-খাল বাঁধমূক্তকরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র দাবীর প্রেক্ষিতে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হল […]
Author: লাইট অফ টাইমস্
ভারতে সহকারী হাইকমিশনে হামলা; ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ স্লোগানে উত্তাল ঢাবি
ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ বের করেন। এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে পুনরায় […]
অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ২ বছরের মধ্যমেয়াদি পরিকল্পনা করা: দেবপ্রিয়
অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অবিলম্বে একটি মধ্যমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা। ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বল্পমেয়াদী প্রকৃতির। তবে বিনিয়োগ, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার মতো মূল খাতগুলোর রূপরেখার একটি কৌশলগত পরিকল্পনা থাকা উচিত।’ আজ সোমবার শ্বেতপত্র প্রকাশ নিয়ে পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে এই অর্থনীতিবিদ বলেন, […]
হাসিনার ১৫ বছরের শাসনামলে পাচারকৃত টাকা দিয়ে ৭৮টি পদ্মা সেতু করা যেত!
আওয়ামী লীগের শাসনামলে অর্থাৎ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ১৫ বছরে দেশ থেকে বিদেশে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় যা ২৮ লাখ কোটি টাকা। পাচারকৃত এই অর্থ দিয়ে ৭৮টি পদ্মা সেতু করা যেত! গড়ে প্রতিবছর দেশ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পাচার হয়। অর্থনীতির অবস্থা মূল্যায়নে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে […]
ভারতের বিক্ষোভকারীদের বাধায় বাংলাদেশে পণ্য আসা বন্ধ
ভারতের শ্রীভূমির (করিমগঞ্জ) সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে আমদানি করা পণ্য দেশে নিয়ে আসতে পারছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা। সোমবার (২ ডিসেম্বর) সকালে কিছু কমলা সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে এলেও পরে বিক্ষোভকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার […]
নিরাপত্তা দিতে না পারলে ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ আসিফ মাহমুদের
ভারতের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার (২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ তার পোস্টে লিখেন, যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের […]
আগরতলায় সহকারী হাইকমিশনে ‘পরিকল্পিত’ হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ যে আজ দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিন্দু সংগ্রশ সমিতি, আগরতলার একটি বড় দল সহিংস বিক্ষোভ ও আক্রমণ চালিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে […]
পিলখানা হত্যা: কারণ উদঘাটনে জাতীয় কমিশন গঠনে দেরি হওয়ায় উষ্মা প্রকাশ হাইকোর্টের
পিলখানা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠনে দেরি হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। কমিশন গঠনের পূর্ণাঙ্গ তথ্য ১৫ ডিসেম্বর হাইকোর্টে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষ জানায়, কমিশন গঠন এখনও প্রক্রিয়াধীন। মতামতের জন্য তা এখন আইন মন্ত্রণালয়ে আছে। জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে […]
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব মমতার
বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (২ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় তিনি এ প্রস্তাবনার কথা জানান। একইসঙ্গে সংসদে বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন মমতা। তৃণমূল কংগ্রেসের প্রধানের বক্তব্য, তারা এ বিষয়ে প্রস্তাব দিয়েছে। […]
শেখ হাসিনার ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে ৪০০ মিলিয়ন পাউন্ডের সম্পদ; দ্য গার্ডিয়ানের প্রতিবেদন
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন পরিবারের সদস্য ও ব্যবসায়ীরা কয়েক বিলিয়ন পাউন্ড পাচারের সঙ্গে জড়িত। বিভিন্ন দেশে এই অর্থ হুন্ডির মাধ্যমে পাঠানো হয়েছে। এই তালিকায় যুক্তরাজ্যও আছে। গতকাল ৩০ নভেম্বর প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভার ও বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী […]










