রাজনীতি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক; সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত বেশির ভাগ দল

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে মত দিয়েছে বেশির ভাগ রাজনৈতিক দল। শনিবার বিকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দলগুলোর পক্ষ থেকে এমন মতামত দেওয়া হয়। এতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করে […]

গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোন মানে হয় না : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম বলেছেন, এদেশের ভবিষ্যত হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মানবতার মুক্তি ফিরে আসবে না। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘নগর সম্মেলনে’ তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে বস্তি, ফুটপাত আর […]

নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে রাজপথে নামছে বিএনপি

নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরও চাপে রাখতেই নতুন করে রাজপথে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরমধ্যেই জেলা সমাবেশ কর্মসূচি পালন করছে দলটি। মূলত এর মাধ্যমে ভোটের মাঠের প্রস্তুতিও লক্ষ্য বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলছেন, সরকারের কৌশলগত ভুলে নানা সংকট দেখা দিচ্ছে, যেটার সমাধান দ্রুত নির্বাচন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের […]

ফ্যাসিবাদ নির্মূল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে গণঅধিকার পরিষদ কোনও আপস করবে না

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী দুই-তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ ও গণমিছিলে তিনি এ দাবি জানান। নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদ নির্মূল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত […]

আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি সমর্থন করে না বিএনপি : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আনুপাতিক হারের নির্বাচনী পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় বিএনপি এই ব্যবস্থাকে সমর্থন করে না। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থাকে আমরা সমর্থন করব […]

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করবে বৈষম্যবিরোধীরা

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত আবুল কাশেম মারা যাওয়ার পর কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে। পাশাপাশি নিজেদের নির্ধারিত […]

উপদেষ্টা মাহফুজের বক্তব্যে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি : বাংলাদেশ খেলাফত যুব মজলিস

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী প্রকাশনা’র স্টলে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই রাখার প্রতিবাদ করায় প্রকাশক শতাব্দী ভব কর্তৃক “জয় বাংলা” স্লোগান দিয়ে তৌহিদী জনতার উপর ন্যাক্কারজনক হামলা ও উপদেষ্টা মাহফুজের একপেশে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় […]

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: মির্জা আব্বাস

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কোনো সভ্য ভালো লোক করে না। শয়তান লোক করে। সকল প্রতিষ্ঠানে এই ধরনের লোক আছে। তাদেরকে ধরুন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, এখন […]

জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন মানবে না বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা আমাদেরকে আশ্বস্ত করছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার। তিনি (মুহাম্মদ ইউনূস) বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে কাজ করছেন। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর […]

ডেভিল বলতে ফ্যাসিস্ট সরকারকেই জানি: মির্জা ফখরুল

সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিন পর অন্তর্বর্তী সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করে ৬ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের […]