সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ভার্চুয়ালি দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। তার এ বক্তব্যে কর্মরত সকল পুলিশ সদস্য অত্যন্ত ক্ষুব্ধ বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের একটি […]
রাজনীতি
রাজনীতি
১১ ফেব্রুয়ারি থেকে ৬৪ জেলায় জনসভা করবে বিএনপি
চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আওতায় ১০ দিনে দেশের ৬৪ জেলায় এই জনসভা করবে দলটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গাজীপুরের সাবেক […]
রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই: গয়েশ্বর চন্দ্র
আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেনো সরকারকে জানানো হয়নি এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের গুরুত্ব নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনা উষ্কানীমূলক কথা বললেও তাতে গুরুত্ব দেয়া ঠিক হবে না। রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত […]
আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আসবে : উপদেষ্টা আসিফ
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বার্তা সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটি প্রকাশ করে বাসস। আসিফ মাহমুদ বলেছেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একধরনের […]
গুঁড়িয়ে দেয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি
আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে৷ ভবনটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির একটি মিছিল বের হয়৷ মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও […]
দেশব্যাপী ‘বুলডোজার কর্মসূচি’, গুঁড়িয়ে দেয়া হলো শেখ পরিবারের সব স্থাপনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়ার প্রতিবাদে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি পালন করা হচ্ছে ছাত্র-জনতার ব্যানারে। বিভিন্ন স্থানে ভাঙচুর করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন নাম ফলক খুলে ফেলা হয়। খুলনায় শেখ বাড়িখ্যাত ভবন গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া, সাবেক এমপি মাহবুব উল হানিফ, […]
যুক্তরাজ্যের আদলে ‘সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা’র রূপরেখা দিলো বিএনপি
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচসি) আদলে বাংলাদেশে ‘সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা’ গড়ে তুলতে স্বাস্থ্য খাতের সংস্কারের রূপরেখা ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই রূপরেখা উপস্থাপন করেন। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখায় ২৬তম ধারায় স্বাস্থ্য খাত সংস্কারের প্রস্তাব […]
সিরাজগঞ্জের সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেফতার
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৩ ফেব্রারুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা […]
কারাগারে থাকা ফারুক খানের ফেসবুক পোস্ট ভাইরাল, শেখ হাসিনার না শেখ মুজিবের আ’লীগ ফেরত চাই
হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। ফারুক খানের আইডি থেকে করা পোস্টে লেখা হয়, ‘অনেক চেষ্টা করে […]
খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং তার রাজনৈতিক জীবনের প্রশংসা করেছেন। রোববার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়। গত ৩১ জানুয়ারি লেখা চিঠিতে শাহবাজ শরিফ উল্লেখ করেন, […]









