দেশজুড়ে

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তরা পাচ্ছেন ৭ লাখ কম্বল, মন্ত্রণালয়ের বরাদ্ধ ৩৪ কোটি

শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া শীতার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল বরাদ্দ দিয়েছে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল। শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আট বিভাগের ৬৪ জেলার […]

পটুয়াখালী কারাগার থেকে ৩১ ভারতীয় জেলের মু‌ক্তি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্র থেকে দুটি ট্রলারসহ বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নৌ-বাহিনীর হাতে গ্রেফতারকৃত ৩১ ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হ‌য়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে তাদের পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্ত করে কলাপাড়ায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি জানান, সরকারের নির্দেশে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে  প্রত্যার্পণ চুক্তি […]

সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের নান্টু বিশ্বাস (২২) ও সুবোধ বিশ্বাস (৬৫)। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান […]

ছাত্র-জনতার আন্দোলনে হতাহত ২২২৯ ব্যক্তির পরিবার সহায়তা দিয়েছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন

ছাত্র-জনতার আন্দোলনে হতাহত দুই হাজার ২২৯ ব্যক্তির পরিবারকে সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এদের মধ্যে ৬২৮টি নিহতদের পরিবার ও এক হাজার ৬০১টি আহতদের পরিবার। বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বার্ষিক এ তথ্য জানানো হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ফাউন্ডেশনের এখন পর্যন্ত ১০৯ কোটি ২০ লাখ […]

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশখালি ইউনিয়নের শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– শিকড়ী গ্রামের সম্রাট ঢালী (৩০) ও তার স্ত্রী ফতেমা বেগম (২২)। নিহত সম্রাটের মা নুরী বিবি জানান, ছেলের বউ ঢাকাতে একটি ফ্যাক্টরিতে কাজ করে। আজ সকালে […]

গাজীপুরের বাসচাপায় প্রধান শিক্ষক নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কে তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ফারুক (৫৬) কাপাসিয়ার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার মৈশন গ্রামের সুলতান মোক্তারের ছেলে। নিহতের স্বজন জানান, স্কুল ছুটির পর মোটরসাইকেল যোগে ওই সড়ক হয়ে কাপাসিয়া বাজারের দিকে […]

কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

কুড়িগ্রামের উলিপুর থানা চত্বরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম (৩৮) নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আশরাফুলের বাড়ি পৌরসভার দয়ালপাড়ায়। তার বাবার নাম আয়নাল হক। কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ বলেন, ‘সংঘর্ষের ঘটনার পর একজনকে […]

সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন বালি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সুখরঞ্জন বালি। এরপর তাকে ভারতের কারাগারে পাঁচবছর কাটাতে হয়। কীভাবে তাকে গুম করা হয় ও কীভাবে ভারতের কারাগারে নেয়া হয় তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সুখরঞ্জন। ঘটনাটি ঘটে ২০১২ সালের ৫ নভেম্বর সকালে। অপহৃত হওয়ার পর তার কপালে কী […]

সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতের মেঘালয় অংশে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। নিহত মো. মারুফ মিয়া (১৬) উপজেলার ঝিঙ্গাবাড়ী গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মারুফ দুপুর ২টা ৫৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। সিলেট বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার […]

নাম প্রত্যাহারের আবেদন করেছেন দুই ‘অমুক্তিযোদ্ধা’

মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় থাকা দু’জন নাম প্রত্যাহারের আবেদন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে তারা তালিকা থেকে নাম সরিয়ে নিতে চান। উপদেষ্টার কাছে এরইমধ্যে তারা লিখিত আবেদনও করেছেন বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদের একজন মুন্সিগঞ্জের এবং অপরজন রাজবাড়ীর। তারা ভাতা ছাড়া আর কোনো সুযোগ-সুবিধা নেননি বলে দাবি করেছেন। এক […]