ছাত্র আন্দোলনে শহীদ ভাইদের মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু হয়েছে। মামলায় নির্দেশ মানুষের নাম দেয়া হচ্ছে আবার টাকার বিনিময়ে বাদও পড়ছেন অনেকে। এই কাজ যারা করছে তারা যে দলেরই হোক না কেন প্রতিবাদ করতে হবে।এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরজিস আলম। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলরুমে মতবিনিময় সভায় […]
দেশজুড়ে
দেশজুড়ে
গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৫
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে শিশু। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (১৪ সেপেম্বের) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে দেওপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি। তিনি জানান, পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির। এতে […]
কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৩
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পালানোর সময় ওই নারীর সাথে থাকা ৩ যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। নিহত আফরোজা আক্তার রিতু যশোর […]
গোপালগঞ্জে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত
গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে আওয়ামী লীগের হামলার ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। হামলায় এসএম জিলানীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। এছাড়া অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের […]
আ’লীগের মত মানুষের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে: ফয়জুল করিম
আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, ঠিক সেইভাবে ৫ আগস্টের পর মানুষের বিরুদ্ধে অসংখ্য মামলা দেয়া হচ্ছে। মিথ্যা মামলায় ভরপুর হয়ে গেছে দেশ। এমনই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের পোস্ট অফিস সড়কে সংগঠনটির জেলা কমিটির আয়োজনে আয়োজিত গণসমাবেশে প্রধান […]
ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি ও আ. লীগ নেতাসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী ও আওয়ামী লীগ নেতা রিয়াজ মাহমুদ আয়নালসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানায়, স্থলপথে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য এই চক্রের স্থানীয় এজেন্ট আকরামের সাথে যোগাযোগ করেন আয়নাল। তারা একটি […]
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুর্বৃত্তদের মধ্যে লেদু নামের একজন গণপিটুনিতে নিহত হন। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান […]
নওগাঁয় দুই সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন
নওগাঁর পত্নীতলায় অবৈধ ক্লিনিক ডায়াগনোষ্টিক ও ভুল চিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নির্যাতনের শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে সাংবাদিকতা না করার প্রতিশ্রুতি লিখে নেয়া হয়। নির্যাতনের শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক জয়পুরহাট বার্তার প্রতিনিধি মাহমুদুন নবী ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি রবিউল ইসলাম। মাহমুদুন নবী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে […]
দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিললো শামীম ওসমানের
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতারা। তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। তেমনি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা। এরই […]
বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা: তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ
মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক বাংলাদেশী কিশোরীকে হত্যায় আজ ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনে প্রতিবাদপত্রটি পাঠিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রতিবাদপত্রে ঢাকা এ ধরনের নির্মম হত্যাকর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার […]










