জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আসবে : উপদেষ্টা আসিফ

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বার্তা সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটি প্রকাশ করে বাসস। আসিফ মাহমুদ বলেছেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একধরনের […]

৩২ নম্বর বাড়িতে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত; গণঅভ্যুত্থানকে শেখ হাসিনার অবজ্ঞাকে দায়ী করলো অন্তর্বর্তী সরকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না বলেও জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এমনটা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক […]

দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য; ভারতীয় হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ ঢাকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দেশটির প্রতিনিধির কাছে ঢাকার পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুরারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বারবার মিথ্যা বক্তব্য দিচ্ছে। এ ঘটনায় […]

দেশব্যাপী ‘বুলডোজার কর্মসূচি’, গুঁড়িয়ে দেয়া হলো শেখ পরিবারের সব স্থাপনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়ার প্রতিবাদে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি পালন করা হচ্ছে ছাত্র-জনতার ব্যানারে। বিভিন্ন স্থানে ভাঙচুর করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন নাম ফলক খুলে ফেলা হয়। খুলনায় শেখ বাড়িখ্যাত ভবন গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া, সাবেক এমপি মাহবুব উল হানিফ, […]

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। রাত ১১টার পর বাড়িটির সামনে আনা হয় বুলডোজার, এরপরই ভাঙ্গার কাজ শুরু হয়। ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শত শত মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন। সরেজমিনে দেখা যায়, রাত ৮টা ৫ মিনিটে ছাত্র-জনতা বাড়ির ভেতরে […]

শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে এর দায় ভারতের। এমনটা ঘটলে ভারতকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার (৫ ফেব্রিয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারি-মার্চ রাজপথ ছাত্র-জনতার দখলেই থাকবে। আমরা যেকোনো সময়ের জন্য প্রস্তুত। কোনো ভয় বা […]

রমজানকে আয়ের মাস মনে করে ব্যবসায়ীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন রমজান মাসে ব্যবসায়িদের প্রফিট মার্জিনটা (লাভের পরিমাণ) কমিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আপনারা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন এবং আমাদের দেশে দেখেন, যেমন খ্রিস্টানরা তারা তাদের ক্রিসমাসের সময় জিনিস পত্রের দাম কমিয়ে দেয়। অন্যান্য ধর্মের মানুষও দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের […]

আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা […]

২৪’এর বিপ্লবকে ‘আধা-বিপ্লব’ বলে আখ্যা দিয়েছেন সাবেক সেনাপ্রধান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যারা শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে আন্দোলনের দিক পরিবর্তন করে দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ২০১২ সালে আওয়ামী লীগের শাসনামলে সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া এই জেনারেল নিজের ফেসবুকে তুলে ধরেছেন আলোচিত সে সময়ের নানা ঘটনাপ্রবাহ। তার দৃষ্টিতে কেমন ছিল চব্বিশের বিপ্লব? জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সামাজিক […]

বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জাপান

অন্তর্বর্তী সরকারকে পুনরায় সমর্থন এবং ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে জাপান। রোববার (২ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ বার্তা জানান। ইকুইনা আকিকো জানান, জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সবসময় সমর্থন দিয়ে […]