জাতীয়

অমর একুশে বইমেলা শুরু

ক্যালেন্ডারের পাতা ঘুরে এসেছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসের সাথে জড়িয়ে আমাদের ইতিহাস-ঐতিহ্যের অনেককিছু। প্রতিবারের মতো এবারও সেই ভাষার মাসে শুরু হলো অমর একুশে বইমেলা। এবারের মেলা শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমিতে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। প্রতিপাদ্য ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে […]

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন

চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ২ বা ৩ মার্চ। তবে রমজান শুরুর সম্ভাব্য সময় ২ মার্চ ধরে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি চূড়ান্ত করা হয়। সময়সূচি অনুযায়ী, ২ […]

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আজ

আজ শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম দিন। টঙ্গীর তুরাগপাড়ে চলছে ঈমান-আকিদার বয়ান। ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। একই সঙ্গে আজ অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে এবারের […]

‘রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে, সেগুলো রক্ষা করতে ছাত্রদের দল গঠন করা দরকার’

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। ছাত্ররা ভালো কাজ করছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন। তখন তিনি ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডেয়েন র‍্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন। ‘র‍্যাচম্যান […]

দেশের গণমাধ্যম বর্তমানে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে: ড. ইউনূস

বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বুধবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। এ সময় তাদের সাথে অর্থনীতি পুনর্গঠন, সম্পদ […]

ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ ডিজি বৈঠক, গুরুত্ব পাবে সীমান্ত হত্যা ও অসম চুক্তি

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি চারদিন ভারতের নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, আসন্ন বৈঠকে বিএসএফের সীমান্ত হত্যা ও গুলি বন্ধের বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এছাড়া ভারতীয়রা ফেনসিডিলসহ মাদক […]

শেখ হাসিনা গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন: হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন, এমন অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ার্সনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো […]

প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নরেন্দ্র মোদির স্বাক্ষর আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত […]

রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখায় ট্রাম্পকে ধন্যবাদ ড. ইউনূসের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করলেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। […]

সংস্কার কমিশনের বেশকিছু প্রস্তাবে আপত্তি জানিয়েছে ইসি

সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। সংসদীয় আসন পুনর্বিন্যাসে প্রয়োজনে আইন সংশোধন করা হবে বলেও জানান তিনি। রোববার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংসদীয় আসন পুনর্বিন্যাস ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম অন্য […]