জাতীয়

শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকীসহ ৪৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন হেফাজত ইসলামের নেতা […]

প্রথম আলো অফিসের সামনে ধাওয়া পাল্টা-ধাওয়া

রাজধানী কারওয়ান বাজারে প্রথম আলো অফিসের সামনে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতও হয়েছেন বেশ কয়েকজন। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশবিরোধী কর্মকাণ্ড ও সংবাদ প্রকাশের অভিযোগে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বিক্ষুব্ধরা। তারা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এসময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে […]

পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের বিতর্কিত করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা সবাই যেন এই বিষয়ের সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি। জুলাই গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায়, সেই কাজটি আমাদের করতে হবে।’ আজ শনিবার রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে ১১তম জিএসসি ন্যাশনাল সায়েনটিস্ট ম্যানিয়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান […]

সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানি; তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

ইংরেজি জাতীয় দৈনিক নিউজ এজের সম্পাদক নূরুল কবির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৩ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এই অভিযোগ করেন তিনি। তাতে তিনি লেখেন, গত ১৮ নভেম্বর একটি মিডিয়া কনফারেন্সে যোগ দিতে বিদেশে যাচ্ছিলাম। মনে করেছিলাম বিমানবন্দরে আমাকে হয়রানির দিন শেষ হয়ে গেছে। কিন্তু ভুল ভেবেছিলাম। বরং দ্বিগুণ […]

যে কারনে ৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা

থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া— এই পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। খবর বাসসের। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী মন্ত্রণালয় বলেছে, কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে […]

মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ৪ দিনের সরকারি সফরে আজ শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় আসছে মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি প্রতিনিধিদলটির […]

রাষ্ট্রপতির সাথে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দিবসটি উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের […]

শেখ হাসিনাকে ফেরত আনতে দিল্লির সাথে আলোচনা হতে পারে ডিসেম্বরে : তৌফিক হাসান

ডিসেম্বরে ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কি না তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বৈঠকে এই প্রসঙ্গটি উঠতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এ তথ্য জানান। তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে […]

স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করবো: সিইসি

গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে দেয়া নতুন কমিশনের দায়িত্ব। আমরা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করবো— এমন মন্তব্য করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের চাওয়া ছিল ভোটাধিকার ফিরে পাওয়া। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবো। জনগণ যাতে […]

‘দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে শপথ নিয়েছি‘

বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই, যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক— এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বলেছেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা […]