জাতীয়

ভয়েস অব আমেরিকার জরিপ: সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে

ভয়েস অব আমেরিকার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। অক্টোবরের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৬৪ দশমিক ১ শতাংশ […]

সমন্বয়কদের ওপর হামলা সরকার হালকাভাবে দেখছে না : পরিবেশ উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, […]

পিলখানা হত্যাকাণ্ড : হাসিনা-তাপস-পরশ-নানকদের বিরুদ্ধে মামলা হচ্ছে ট্রাইব্যুনালে

২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। বর্বর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশীলবদের বিচারের আওতায় আনতে দাবি জানিয়ে আসছিল শহীদ পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর সেই আন্দোলন আরও জোড়ালো হয়। তারই ধারাবাহিকতায় পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ২ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। তাদের […]

প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক; দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য […]

৪৬তম বিসিএসের প্রিলির ফল পুনরায় প্রকাশ; উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে। এর আগে, গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে […]

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যা বাংলাদেশের উপকূল থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। সেখানে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়ার ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

শহীদ ডা. মিলন দিবস আজ

আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র-গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর দেশের বিএনপিসহ বিভিন্ন […]

‘চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ‍্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ভারতের পররাষ্ট্র দফতর ভুলভাবে উপস্থাপন করেছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল বলেও উল্লেখ করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চিন্ময় ইস্যুতে ভারতের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং দুই প্রতিবেশী দেশের […]

ইসকন সন্ত্রাসীদের হাতে আইনজীবী হত্যাকাণ্ডের তদন্ত করার নির্দেশ দিয়েছেন ড. ইউনূস

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সন্ত্রাসীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে, ঘটনার তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জনগণকে শান্ত থাকার এবং […]

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন […]