বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়েছে ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে। এর মধ্যে ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। […]
জাতীয়
জাতীয়
শেখ হাসিনা বিচার বিভাগ, গণতন্ত্র, ভোটাধিকার খর্ব করেছে
তরুণসহ সমাজের সকলের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে কাজ করবে সরকার। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৮ আগস্ট) একটি পাঁচ তারকা হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব বিচার বিভাগ, গণতন্ত্র, ভোটাধিকার খর্ব […]
শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে আবু হাসান স্বজন (২৫) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) নিহতের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ, […]
ড. ইউনূস ও নরেন্দ্র মোদির ফোনালাপ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। শুক্রবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছ থেকে ফোন […]
আয়নাঘর আমার সৃষ্টি না, নিজেই ৮ দিন ছিলাম: জিয়াউল আহসান
সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান আদালতে বলেছেন, গত ৭ আগস্ট রাতে আমাকে বাসা থেকে গোয়েন্দা সংস্থার একটি দল নিয়ে যায়। এরপর গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ৮ দিন আয়নাঘরে বন্দি রাখা হয়। শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানিতে এ কথা বলেন জিয়াউল আহসান। এ সময় তিনি দাবি […]
নতুন চার উপদেষ্টার শপথ আজ
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন আরও চারজন উপদেষ্টা। আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদেরকে শপথ পাঠ করাবেন। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। নতুন উপদেষ্টারা হলেন– অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব […]
সেনাসদস্যরা জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করলে ব্যবস্থা: আইএসপিআর
জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করলে দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিকমাধ্যমে সেনাসদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ […]
আইজিপি বেনজীরকে বিমানবন্দর পার করে দেয়া সেই পুলিশ কর্মকর্তা ওএসডি
ওএসডি হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিমানবন্দর পার করে দেয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা। তাকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে এই সিদ্ধান্তের কথা জানা যায়। অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার র্যাবের মহাপরিচালক জানিয়েছিলেন, তার বিরুদ্ধে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, […]
ডেপুটি স্পিকার টুকু ও পলক গ্রেফতার
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের আত্মগোপনে থাকা অবস্থায় খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা […]
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তিস্তা নদীতে যতোটুকু পানি আছে, তার ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। অন্তর্বতীকালীন সরকারের এই মনোভাবের কথা ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে স্পষ্ট করেছেন তিনি। আজ বুধবার (১৪ আগস্ট) বিকেলে নিজের বাসভবনে ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দিল্লি থেকে […]










