ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৫ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়ে এসব অস্ত্রের পাশাপাশি গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি […]
জাতীয়
জাতীয়
আনসারের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাহিনীর উপ-মহাপরিচালক (ডিডিজি) পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১ এর উপসচিব ফৌজিয়া খানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আনসার একাডেমির […]
জোর করে দাবি পূরণের প্রবণতা ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ম্লান হয়ে যাবে
গ্রেফতার ব্যক্তিদের আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার প্রবণতা থেকে বের হয়ে আসার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ আগস্ট) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ অনুরোধ জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে দোয়া ও সহযোগিতা চাইতে এসেছি। সবাইকে ধৈর্য ধরতে বলবো। এখনই সব দাবি […]
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সেনা সদস্যদের এক দিনের বেতন
বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সেনা সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, […]
বন্যার্তদের উদ্ধারে ৬ জেলায় সেনা মোতায়েন
বন্যার্তদের উদ্ধার ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষণবাড়ীয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের মীরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় সেনা মোতায়েন করা হয়েছে। এতে আরও বলা হয়, […]
‘দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা ভারতীয় আগ্রাসনের সৃষ্টি
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা প্রাকৃতিক নয়। এই বন্যা ভারতীয় আগ্রাসনের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার (২১ আগস্ট) রাতে রাজু ভাস্কর্যে ভারতের সাথে বাংলাদেশর আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এক বিক্ষোভে সমাবেশ এ মন্তব্য করেন তারা। তারা বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সব অসম […]
শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের ‘লাল পাসপোর্ট’ বাতিলের সিদ্ধান্ত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক অবসর ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল পাসপোর্টও বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) পাসপোর্ট অধিদফতরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। লাল পাসপোর্ট বাতিল হলে সাধারণ পাসপোর্ট […]
এবার সাংবাদিক হত্যা মামলার আসামি শেখ হাসিনা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা। মামলায় অন্যান্য আসামিরা হলে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রমনা বিভাগের পুলিশের ডিসি […]
সাবেক প্রতিমন্ত্রী তাজুল, এমপি আহমদ ও সাবেক র্যাবের মুখপাত্র গ্রেফতার
সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সাবেক র্যাবের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে আটক করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক হয়। বুধবার (২০ আগস্ট) এ তথ্য জানা যায়। গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদের মধ্যে এবি তাজুল ইসলামকে রাজধানীর […]
সারাদেশে ১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়। অপসারিত মেয়ররা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের রেজাউল […]










