আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে ইসলামী দলসমূহের একজন প্রার্থী করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা […]
রাজনীতি
রাজনীতি
দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা নানান দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, স্বৈরাচারের মূলে থাকা ব্যক্তি পালিয়ে গেলেও কিছু অবশিষ্ট রয়ে গেছে। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। নিজেদের গুছিয়ে নিয়ে আবার দেশকে […]
পটুয়াখালীতে আ’লীগ নেতা আলাল পেলেন শহীদ জিয়া স্মৃতি সন্মাননা; নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া
রাসেল মোল্লা,কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী পৌর আওয়ামীলীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলালকে জিয়া সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে শহীদ জিয়া স্মৃতি সন্মাননা-২০২৪ প্রদান করা হয়েছে। সম্প্রতি এ সংশ্লিষ্ট একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা নিয়ে বিএনপি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে পটুয়াখালী জেলা বিএনপিকে […]
চলতি বছরই জাতীয় কাউন্সিল বিএনপির; বির্তকিতদের বাদ ও পরীক্ষিতদের মূল্যায়নের তাগিদ
প্রতিবাদ, প্রতিরোধ ও বঞ্চনার মিশেলে যাদের রাজনীতি আবর্তিত হয়েছে, তাদের প্রাপ্তির খাতা অনেকটা শূন্য থাকাই যেন নিয়তি। নানা বলয় ও অনিয়মের রাজনীতির কারণে বঞ্চিত বিএনপি নেতাকর্মীর সংখ্যা কম নয়। বঞ্চিতদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের সংখ্যা বাড়ছে। দলের সবস্তরে এদের বিরুদ্ধে একাট্টাও হতে চান তারা। দলটির একজন কর্মী বলেন, বিগত […]
গণহত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা : এইচআরডব্লিউ
জুলাই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ৫০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থার ওই রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্টের গণহত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিগত ১৫ বছরে ঘটা গুম-খুনের নির্দেশদাতাও ছিলেন […]
ভারত যে বাঁধ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারত বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে আমাদের প্রধান নদীগুলো শুকিয়ে গেছে। ফলে চাষাবাদে সমস্যা দেখা দিয়েছে। ভারত যে বাঁধ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে। বিগত সময়ে আমাদের সরকার বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেছিল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানের মিলনায়তনে জেলা বিএনপি ও […]
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেফতার
আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলি এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রংপুর মহানগর পুলিশ মহানগর মো. মজিদ আলী জানান, গোপন […]
প্রতারণা মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ২ বছরের কারাদণ্ড
প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় দেন। দণ্ডের পাশাপাশি দুইজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মোহাম্মদ রাসেল […]
অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা— প্রশ্ন রিজভীর
অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বর্তমানে দেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে সদস্য নবায়ন ফরম জেলা ও মহানগর শাখায় বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, নানাভাবে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। […]
তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী-ও দাওয়াত পেয়েছেন। এর মধ্যে মির্জা ফখরুল ও আমীর খসরুর ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা […]










