দেশজুড়ে

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি গাজীপুরে গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে […]

কলাপাড়ায় ষাটোর্ধ্ব অসহায় বিধবা নারীর সংবাদ সম্মেলন

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের ষাটোর্ধ্ব বিধবা অসহায় নারী নুরজাহান বেগম। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অর্থের অভাবে স্থানীয় কাশেম সরদারের কাছে নিজের ভিটে বাড়ীটুকুও বিক্রি করেন। তবে, শর্ত থাকে কখনও ওই টাকা ফেরত দিলে তার বাড়ী তাকে ফিরিয়ে দিবে। কিন্তু টাকা পরিশোধ করলেও […]

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কৃষি জমিতে সেচ দিতে গেলে বারিকুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশী কৃষককে পিটিয়ে হত্যা করে তার লাশ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০ এর ২ এসএস ও ১০ এর ৪ এসএস-এ ঘটনা ঘটে। যা আন্তর্জাতিক সীমানা থেকে বাংলাদেশের প্রায় […]

তারুণ্যের উৎসব উপলক্ষে কলাপাড়ার আন্ধারমানিক নদীতে নৌকা বাইচ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলার নৌকাবাইচকে ঘিরে কলাপাড়া পৌরশহর ঘেঁষা আন্ধারমানিক নদী যেন প্রাণের অস্তিত্ব ফিরে পেয়েছিল। এককালের স্রোতস্বিনী এখন যৌবনহারা নদী ‘আন্ধারমানিক’ নৌকাবাইচকে ঘিরে কয়েক ঘণ্টার জন্য উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে পুরনো চেহারায় ফিরেছে। ৩৯ কিলোমিটার দীর্ঘ নদীটির হেলিপ্যাড মাঠ থেকে মাঝের খেয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা নৌকাবাইচকে […]

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা; এলাকাবাসীর হামলায় আহত ২০

গাজীপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়দের মারধরের শিকার হয়েছে ছাত্র-জনতা। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক’সহ ছাত্র-জনতার ২০/৩০ জনের একটি দল আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় মসজিদের […]

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাসান হাওলাদার (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার কালাইয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভুক্তভোগী কিশোরী জন্মের পর থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকায়, সেই সুযোগে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগীর উপর নির্যাতন চালায় অভিযুক্ত […]

গুঁড়িয়ে দেয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি

আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে৷ ভবনটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির একটি মিছিল বের হয়৷ মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও […]

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য; অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় ছাত্র-জনতার একাংশ এই আগুন দেয়। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৪ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় […]

বরিশালে আমু ও সাদিক আব্দুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

ফেসবুকে ঘোষণা দিয়ে হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নগরীর কালীবাড়ি রোডের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। অপরদিকে ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমির হোসেন আমুর বাড়ি ঝালকাঠি পৌর শহরে হলেও তিনি বরিশালের ওই ভবনে […]

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলামকে কুপিয়ে জখম

পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরণকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার নিজ বাসার সামনে তার ওপর হামলা চালায়। মিরণ বাংলা ভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে […]