দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশত্যাগের সময় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের […]

শব্দ ও বায়ুদূষণসহ প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের যুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা

শব্দ ও বায়ুদূষণসহ প্রকৃতি রক্ষায় মন্ত্রণালয়ের সাথে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়জিত ডিআরএমসি ৩য় জাতীয় প্রকৃতি উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, প্রকৃতিকে সবুজ করাসহ দূষণরোধে সরকার কাজ শুরু করেছে। পলিথিনের বিকল্প হিসেবে […]

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

আরও ৬০ দিনের জন্য সশস্ত্রবাহিনীকে সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তদুর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে। পাশাপাশি প্রেষণে বিজিবি ও কোস্টগার্ডে কর্মরত সমমর্যাদার কর্মকর্তারাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব […]

রাজনৈতিক দূর্বৃত্তের সাথে লুটের সহযোগী ছিলো প্রশাসন: মূখ্য সচিব

রাজনৈতিক দূর্বৃত্তের সাথে থেকে জনগণের সম্পদ লুটের সহযোগী ছিলো জনপ্রশাসন। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রশাসনিক সংস্কার ও উন্নয়নঃ বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যত ভাবনা বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, এসব কারণেই ভাবমূর্তি সঙ্কটে আছে জনপ্রশাসন ও পুলিশ বাহিনী। এই ভাবমূর্তি পুনরুদ্ধার […]

মির্জাগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর সুবিদখালীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নুর নেতৃত্বে র‍্যালিটি উপজেলা কোর্ট প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন […]

পাবনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ; নিহত ১

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জালাল উদ্দিন নামে একজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (১৬ নভেম্বর) সকালে মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির […]

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে : তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণের চাওয়া বুঝতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। তবে এই সরকার কিছু কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (জেটেব) সম্মেলনে […]

শহীদদের নামে হবে নির্মান করা হবে উপজেলা স্টেডিয়াম: ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২২০টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই ২২০টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহীদের নামে নামকরণ করা হবে। শনিবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের পশ্চিম দিকে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া […]

আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার: প্রধান উপদেষ্টা

তরুণরা আওয়াজ তুলেছেন। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি […]

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। শনিবার (১৬ নভেম্বর) ভোর পৌনে ৫টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর […]