অনুপ্রবেশসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে ৬ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন– সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা […]
Author: লাইট অফ টাইমস্
৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল ৩০ নভেম্বর। রোববার (১৭ নভেম্বর) এক আদেশে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশে বলা হয়েছে, কোম্পানি ব্যতিত সব করদাতার জন্য জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। […]
তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে যুক্তরাজ্য : ক্যাথরিন ওয়েস্ট
যুক্তরাজ্যের ইন্দোপ্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করা হবে। রোববার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। সরকার যে কাজ করছে তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ড. […]
মির্জাগঞ্জে একাধিক মামলার পাঁচ আসামি গ্রেপ্তার
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে আলাদা আলাদা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ রবিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো-বৈদ্যপাশা গ্রামের খলিল প্যাদার ছেলে মোঃ ছলেমান, মকুমা গ্রামের আরচ খানের ছেলে মো. চুন্নু খান,পূর্ব সুবিদখালী গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে তাজবির উল তাইবিন, গোলখালী গ্রামের শাজাহান মিয়ার […]
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া
মিস ইউনিভার্সের ৭২তম আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ২১ বছর বয়সী এই তরুণী একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং আইনজীবী। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন তিনি। ভিক্টোরিয়া মিস ইউনিভার্স মুকুট জিতে ইতিহাস গড়লেন, কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী। ভিক্টোরিয়াকে মুকুট […]
বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত
গত কয়েকবছরের মতো ২০২৫ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। রোববার (১৭ নভেম্বর) জনপ্রশাসন বিভাগ থেকে তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ও ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়েরপন্থীদের অধীনে ও দ্বিতীয় […]
একশ দিনে ৮৬২৭৭ জনকে চাকরি দিয়েছে অন্তর্বর্তী সরকার : যুব ও ক্রীড়া উপদেষ্টা
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশে বর্তমানে ১ কোটি ৮ লাখ বেকার রয়েছে। এদের মধ্যে ২৬ লাখ গ্রাজুয়েট। এরইমধ্যে ৮৬ হাজার ২৭৭ জনকে চাকরি দেয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।রোববার (১৭ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান […]
কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের একটি পাবলিক টয়লেট থেকে সেখানে বেড়াতে যাওয়া নূর হোসেন (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। মৃত নূর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নূর […]
লেবাননজুড়ে ইসরাইলি বর্বর আগ্রাসনে নিহত আরও ৫৯
লেবাননজুড়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরতা বেড়েই চলছে। রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানেনও ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। সর্বশেষ হামলায় আরও ৫৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক লোবনিজ। শনিবার (১৬ নভেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে লেবাননে ইসরাইলি হামলায় আরও […]
পাকিস্তান থেকে আসা জাহাজটিতে যা যা আছে
গত বুধবার প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। পানামার পতাকাবাহী ‘উয়ান জিয়াং ফা ঝান’ নামের জাহাজটি ৩৭০ কন্টেইনার নিয়ে বন্দরে আসে। এরপর থেকে এ নিয়ে নানামুখী আলোচনা চলছে। জাহাজটির কন্টেইনারে ভেতর কী ছিল তা নিয়েও অনেকের কৌতুহল রয়েছে। কাস্টমস সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে আসা কন্টেইনারে সোডিয়াম কার্বোনেট […]










