অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের নান্টু বিশ্বাস (২২) ও সুবোধ বিশ্বাস (৬৫)। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান […]
Author: লাইট অফ টাইমস্
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সাথে ছিলেন তার স্ত্রী। খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান ও তার স্ত্রী প্রায় ৪০ মিনিটের […]
কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে গেজেট
অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমানের সই করা এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি […]
মুক্তিযুদ্ধে কোন কোন সেক্টরে যুদ্ধ করেছে জামায়াত : রিজভী
জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, একটি ইসলামিক রাজনৈতিক দলকে বলতে চাই, মুক্তিযুদ্ধে আপনাদের কী ভূমিকা কী ছিল? কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? বাংলাদেশে শুধু আপনারাই দেশপ্রেমিক, এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেট মহানগরীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। […]
সংস্কারের আগে নির্বাচন নয়: নুর
সংস্কারের আগে নির্বাচন নয়, আর নতুন নেতৃত্ব ছাড়া নতুন রাজনৈতিক বন্দবস্তও হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিসদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির এক আলোচনা সভায় এই কথা বলেন নুর। প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসক খুবই কম। তাই উন্নত […]
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক। দুদক জানায়, মুন্নি সাহা ও তার স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজের ব্যাংক হিসাবে ১৩৪ […]
জনস্বার্থে সবাইকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
শুধু নিজ স্বার্থে নয়, জনস্বার্থে সব মানুষকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ‘ওয়াকিং ম্যারাথন’ উদ্বোধনে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। […]
পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি
বাংলাদেশের আকাশে আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে ও ২৭ জানুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় […]
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে
সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। আজ বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪ সালের ডিসেম্বরে দেশে এসেছে […]
যুক্তরাষ্ট্রে জনসমাগমের ওপর চালিয়ে দেয়া হলো গাড়ি, নিহত ১০
মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার নিউ অরলিন্স শহরে ইংরেজি নতুন বছরের প্রথম দিন রাস্তায় ঝড়লো রক্ত। বুধবার (১ জানুয়ারি) একটি জনবহুল এলাকায় সমাগমের ওপর উঠে গেল গাড়ি। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে। খবর এনবিসি’র। স্থানীয় পুলিশের সূত্র দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা সেখানে বড় ধরনের প্রাণহানির ঘটনা মোকাবিলা করছে। এরইমধ্যে আহতদের আশপাশের অন্তত ৫টি […]










