থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

গাজীপুরে আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল সিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতারা। একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুলকে আটক করে। শফিকুল ওই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে। আটকের পর জামায়াতের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে […]

ইসলামের ভিত্তিতে সকলে মিলে সুন্দর দেশ গড়ে তুলব : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, বার বার বাংলাদেশকে বিশ্বের কাছে চোরের দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে। ফ্যাসিস্টদের এসব কর্মকাণ্ড বাংলার মাটিতে আর মেনে নেওয়া হবে না। সেই লক্ষ্যে বলতে চাই, সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে ইসলাম। শুক্রবার (৩ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে […]

অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অঞ্জনার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। রাজধানীর পিজি হাসপাতালে বিগত তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা। জানা যায়, শনিবার […]

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। খবর সংবাদ সংস্থা এএনআই এর। গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর […]

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তরা পাচ্ছেন ৭ লাখ কম্বল, মন্ত্রণালয়ের বরাদ্ধ ৩৪ কোটি

শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া শীতার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল বরাদ্দ দিয়েছে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল। শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আট বিভাগের ৬৪ জেলার […]

৩৫ বছর ধরে বিনামূল্যে কাফনের কাপড় বিতরণ করছেন পালোয়ান পরিবার

রাজধানীর যাত্রাবাড়ির পালোয়ান পরিবার প্রায় ৩৫ বছর ধরে বিনামূল্যে কাফনের কাপড় দিয়ে অসহায় পরিবারের মানুষদের সেবা করছেন। বিনামূল্যে যে কেউ নিতে পারেন তাদের কাছ থেকে। বাবা যে পথ তৈরি করেছেন, সে একই পথে হেঁটেছেন মেয়েও। অর্থকষ্টে শেষযাত্রার বিষয়েও যারা দুঃশ্চিন্তায় থাকেন, তাদের পাশে দাড়াতে পেরে কিছুটা হলেও খুশি পরিবারটি। ডেমরার মাতুয়াইলগামী সড়কের পাশেই বসবাস এই […]

সুইজারল্যান্ডে হিজাব পরলে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা

নতুন বছরের প্রথম দিন থেকে হিজাব নিয়ে নতুন আইন কার্যকর করেছে সুইজারল্যান্ড। পাবলিক প্লেসে হিজাব পরলেই গুনতে হবে ১ হাজার ১৪৪ ডলার জরিমানা, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৩৭ হাজার টাকার বেশি। এক ঘোষণায় দেশটির ফেডারেল কাউন্সিল এ বিষয়টি জানিয়েছে। তবে সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হিজাব পরা নিষিদ্ধের এ আইন বিমান, কূটনৈতিক এবং […]

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত হয়। পাশাপাশি বহিষ্কৃত আমিনুল ইসলাম আমিনের সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক […]

পটুয়াখালী কারাগার থেকে ৩১ ভারতীয় জেলের মু‌ক্তি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্র থেকে দুটি ট্রলারসহ বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নৌ-বাহিনীর হাতে গ্রেফতারকৃত ৩১ ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হ‌য়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে তাদের পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্ত করে কলাপাড়ায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি জানান, সরকারের নির্দেশে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে  প্রত্যার্পণ চুক্তি […]

বাংলাদেশ আমাদের হারানো ভাই, আমরা তাদের পাশে থাকবো : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ আমাদের হারানো ভাই। আমরা তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ইসহাক দার বলেন, পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে। আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে, আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বাংলাদেশকে […]