শিবগঞ্জে বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ

হেড কোয়ার্টারের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে এমনটা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিজিবি জানায়, গতকাল বুধবার (৮ জানুয়ারি) পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আর ভারতের হয়ে আলোচনায় বসেন ১১৮ […]

জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের বিভিন্ন ধাপে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার— এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন, যা আগামী জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার […]

‘লন্ডন ক্লিনিকে’ ডা. প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন অবস্থান করছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। সেখানেই চিকিৎসা নেবেন তিনি। বুধবার (৮ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, দ্য লন্ডন ক্লিনিকের প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, প্রফেসর প্যাট্রিক কেনেডি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ। […]

জুলাই ঘোষণাপত্রের দাবিতে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির গণসংযোগ

জুলাই ঘোষণাপত্রের দাবিতে মিরপুরে গণসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হয় এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কার্যক্রম। এতে যোগ দেন সংগঠন দুটির মিরপুর, পল্লবী, কাফরুল, ভাসানটেক এবং শাহ আলী থানার নেতাকর্মীরা। গণসংযোগকালে তারা জুলাই ঘোষণাপত্রের পক্ষে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন। তুলে […]

সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার

ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি এখনও নিশ্চিত করা হয়নি। বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী […]

লন্ডনে মা-ছেলের আবেগঘন মুহূর্ত

চিকিৎসা নিতে ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান। এসময় অসুস্থ মাকে জড়িয়ে ধরলে মা ও ছেলের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। তারেক রহমান ছাড়াও বিমানবন্দরে […]

‘গণভোট’ শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি

দেশে গণভোট হয়েছে তিনবার। রাষ্ট্রক্ষমতা নিয়ে ১৯৭৭ ও ৮৫ সালে। এছাড়া সাংবিধানিক গণভোট হয় ১৯৯১ এর সেপ্টেম্বরে। যেটির মাধ্যমে রাষ্ট্রপতি থেকে আবারও প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রবর্তিত হয়। প্রথম গণভোটে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান এবং তার কর্মসূচিগুলোর ওপর জনগণের আস্থা নিশ্চিত করা হয়। দ্বিতীয়বার ১৯৮৫ সালে জেনারেল এরশাদের সামরিক শাসন বৈধতা পায় গণভোটে। আওয়ামী লীগ শাসনামলে […]

এবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করতে চান ট্রাম্প

জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও কানাডাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও দেশটিকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির। সোমবার (৬ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কানাডার বহু মানুষ দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। ট্রুডো এটি জানতেন […]

শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে দুইদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরইমধ‍্যে ওই সীমান্তে সোমবার (৬ জানুয়ারি) ও আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। উভয় পক্ষই সীমান্তে বতর্মানে […]

তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ১৩০ জন। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক […]