পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় ‘নিঃশর্ত মুক্তি’ পেলেন ট্রাম্প

পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় সাজা হিসেবে ‘নিঃশর্ত মুক্তি’ পেলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ জানুয়ারি) বিচারক হুয়ান মার্চান নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এ রায় দেন। খবর রয়টার্সের। এই মামলায় এমনকি জেল-জরিমানা থেকেও রেহাই দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এর আগে, পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায়, ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ করেন নিউইয়র্ক […]

না ফেরার দেশে ‘ছোট হুজুর’ খ‍্যাত সুবিদখালীর মাওলানা খলিলুর রহমান

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুবিদখালী দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সুবিদখালী দারুচ্ছুন্নাত মসজিদের সাবেক ঈমাম ও সুবিদখালী দারুচ্ছুন্নাত ইয়াতিমখানার সাবেক সেক্রেটারি এবং মির্জাগঞ্জ উপজেলা জমিয়তে হিজবুল্লাহর কোষাধ্যক্ষ  মাওলানা খলিলুর রহমান (ছোট হুজুর) গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার সময় বরিশাল শেবাচিম হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি […]

আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো; গ্রেফতারে যুক্তরাষ্ট্রের পুরস্কার ২৫ মিলিয়ন ডলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারে পুরস্কারের অর্থ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ জানুয়ারি) ২৫ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। খবর, বিবিসির। অপরদিকে, টানা ছয় মাস ধরে নির্বাচন পরবর্তী বিবাদ, প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে আন্তর্জাতিক আহ্বান সেইসাথে তাকে আটক করতে যুক্তরাষ্ট্রের পুরস্কার বৃদ্ধি সত্ত্বেও শুক্রবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলা […]

‘সবার সহযোগিতা থাকলে সব ধরনের সংস্কার সম্ভব’

দেশের কেউ যেনো নিজেকে বঞ্চিত মনে না করেন জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এদেশে সবাই সমান। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বৌদ্ধদের জন্য বরাদ্দ করা শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে। সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার […]

লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল; ২ লাখ মানুষ ঘরছাড়া

নিয়ন্ত্রণে এসেছে লস অ্যাঞ্জেলসে জ্বলতে থাকা ছয়টি দাবানলের চারটি। তবে শহরের পূর্ব ও পশ্চিমাংশে এখনও অনিয়ন্ত্রিত রয়েছে বিশালাকার দুটি দাবানল। জ্বলছে আগুন আর তাতে ধ্বংস হয়েছে ৫ হাজারের বেশি স্থাপনা। খবর দ্য গার্ডিয়ান, সিএনএনের। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বাতাসের তীব্রতা কিছুটা কমায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। বাকি দুটি দাবানলের নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ফায়ার […]

বাউফলে সাংবাদিক-শিক্ষিকাসহ ৫ জনকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

পটুয়াখালীর বাউফলে জমিতে সীমানা পিলার দেয়ার সময় প্রতিপক্ষের হামলায় সাংবাদিক ও নারী শিক্ষকসহ অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে দাশপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, দৈনিক খবর পত্র পত্রিকার প্রতিনিধি ক্রীড়াবিদ নিজামুল হক ওরফে এইচ এম বাবলু (৪২), পূর্ব দাশপাড়া সরকারি […]

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে মারামারি-ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে অনুষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এমন ঘটনা ঘটে। অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। […]

থানা থেকে পালিয়েছে গ্রেফতার হওয়া সাবেক ওসি শাহ আলম

উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেফতার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি এই থানারই সাবেক ওসি ছিলেন। গতকাল বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা-পুলিশের হেফাজত […]

শেখ হাসিনা পালানোর পর সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে : মির্জা ফখরুল

ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এমনকি শেখ হাসিনার পতনের পর, সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে উল্লেখ করে এই মুহুর্তে কোন বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান […]

বৈশ্বিক পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে ১০০তম বাংলাদেশ

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এ বছরের শক্তিশালী পাসপোর্ট সূচকের ভিত্তিতে তালিকা প্রকাশ করেছে হেনলি। পাসপোর্টের বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে ১০০তম। একই অবস্থানে আছে ফিলিস্তিন ও লিবিয়া। ২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা […]