প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় ফল খেজুর। পবিত্র কোরআনে ২৬ বার খেজুরের উল্লেখ রয়েছে। সুরা আবাসার ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আমি জমিনে উৎপন্ন করেছি শস্য-আঙুর, শাক-সবজি, জয়তুন ও খেজুর বৃক্ষ।’ এমনকি বিজ্ঞান বলছে, শরীরের জন্য খেজুর উত্তম একটি ফল। শীতকালে এই ফল গ্রহণ করলে মিলবে অনেক রোগ থেকে মুক্তি।
শীতে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের প্রয়োজন। তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় একটি উপাদান হল খেজুর। শীতে নিয়ম করে খেজুর খেলে মিলবে অসাধারণ উপকার।খেজুরে রয়েছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং কপার যা হাড় মজবুত করতে সাহায্য করে। তাই শক্ত হাড় পেতে নিয়মিত খেজুর খেতে হবে। খেজুর খেলে শরীরের তাপমাত্রা বৃ্দ্ধি পায় এবং শরীর গরম থাকে। শীতে খেজুর খেলে ঠান্ডাও কম লাগে। তাই অবশ্যই শীতের ডায়েটে খেজুর রাখতে হবে। খেজুরে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং কার্বস, যা এনার্জি বাড়াতে সাহায্য করে। ক্লান্তি কাটাতে এর কোনও তুলনা হয় না। তাই সকালের নাস্তায় অবশ্যই পাতে রাখুন খেজুর।খেজুরে প্রচুর পরিমানে আয়রন রয়েছে। তাই নিয়মিত খেজুর খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় থাকে। তাই রক্তস্বল্পতা থাকলে খেজুর খেতে পারেন।
হজমের সমস্যা দূর করতে অত্যন্ত সাহায্য করে খেজুর। খেজুরে থাকা উপাদান পেটের সমস্যা দূর করতেও অত্যন্ত সাহায্য করে।
বিয়ে করবেন, কিন্তু কর দেবেন না। এখন থেকে তা হবে না। এমনই নিয়ম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রথম বিয়ের জন্য পাত্রপক্ষকে দিতে হবে ১০০ টাকা কর। চতুর্থ বিয়ের ক্ষেত্রে এই করের পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ হাজারে। করপোরেশন বলছে, বিয়ের নিবন্ধনে শৃঙ্খলা আনতেই নেয়া হয়েছে এমন পদক্ষেপ। রাজধানীর দক্ষিণ সিটি এলাকায় অবস্থানকারী সব ধর্মের অনুসারীরাই […]
আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করা এবং মোটরসাইকেলে চালকসহ দুইজনের অধিক বহন না করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার (২৪ নভেম্বর) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালকরা অপ্রয়োজনীয় উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করার কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ীর চালক, নগরবাসী এবং […]
কলা আমাদের জীবনে অতিব পরিচিত একটি ফল। এই ফল সহজলভ্য হওয়ায়, এর চাহিদাও অনেক বেশি। আবার এটি বেশ স্বাস্থ্যকর খাবারও বটে। কলায় রয়েছে প্রচুর পরিমাণে উপকারী পুষ্টিগুণ। মিনারেল, ভিটামিন, ফাইবার সমৃদ্ধ কলা অত্যন্ত স্বাস্থ্যকর। এ ছাড়াও কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। একটি মাঝারি মাপের কলা থেকে শরীরে প্রায় ৪০০ মিলিগ্রাম পটাশিয়াম প্রবেশ করে। পটাশিয়াম হৃদ্যন্ত্র […]