উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী): মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি বিরোধী কমিটি ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি র্যালী বের করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মির্জাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম।
বক্তব্য রাখেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ মুজিবর রহমান,সদস্য উম্মে কুলসুম ও মোছা. মাসুমা খানম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন।



