ভারতের পরামর্শে আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে -আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারতের ইচ্ছা ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া।আওয়ামীলীগ ও র’ এর  মাধ্যমে এটা শুরু করেছিল। ভারতের পরামর্শে গত ১৫ বছরে আওয়ামীলীগ  শিক্ষাব্যবস্থা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি, প্রশ্নপত্র ফাঁস,অটো পাস ও নকলের মাউৎসবই ছিল আওয়ামীলীগ শাসনামলের শিক্ষা ব্যবস্থা।

গতকাল সোমবার পটুয়াখালীর মির্জাগঞ্জে রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি  সাদেকুল ইসলাম তালুকদার, খন্দকার হাসিবুল গনি মুনির, আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ গাজী বজলুর রহমান ও ঝাটিবুনিয়া মুজাফফর ইসহাক  মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।

রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাইফুর রহমান জাকির,ময়দা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার মাহমুদ, যুবদল নেতা আবু বকর সিদ্দিক চৌধুরী ও মোঃ সুমন তালুকদার প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *