প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় ফল খেজুর। পবিত্র কোরআনে ২৬ বার খেজুরের উল্লেখ রয়েছে। সুরা আবাসার ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আমি জমিনে উৎপন্ন করেছি শস্য-আঙুর, শাক-সবজি, জয়তুন ও খেজুর বৃক্ষ।’ এমনকি বিজ্ঞান বলছে, শরীরের জন্য খেজুর উত্তম একটি ফল। শীতকালে এই ফল গ্রহণ করলে মিলবে অনেক রোগ থেকে মুক্তি।
শীতে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের প্রয়োজন। তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় একটি উপাদান হল খেজুর। শীতে নিয়ম করে খেজুর খেলে মিলবে অসাধারণ উপকার।খেজুরে রয়েছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং কপার যা হাড় মজবুত করতে সাহায্য করে। তাই শক্ত হাড় পেতে নিয়মিত খেজুর খেতে হবে। খেজুর খেলে শরীরের তাপমাত্রা বৃ্দ্ধি পায় এবং শরীর গরম থাকে। শীতে খেজুর খেলে ঠান্ডাও কম লাগে। তাই অবশ্যই শীতের ডায়েটে খেজুর রাখতে হবে। খেজুরে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং কার্বস, যা এনার্জি বাড়াতে সাহায্য করে। ক্লান্তি কাটাতে এর কোনও তুলনা হয় না। তাই সকালের নাস্তায় অবশ্যই পাতে রাখুন খেজুর।খেজুরে প্রচুর পরিমানে আয়রন রয়েছে। তাই নিয়মিত খেজুর খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় থাকে। তাই রক্তস্বল্পতা থাকলে খেজুর খেতে পারেন।
হজমের সমস্যা দূর করতে অত্যন্ত সাহায্য করে খেজুর। খেজুরে থাকা উপাদান পেটের সমস্যা দূর করতেও অত্যন্ত সাহায্য করে।
দুধের স্বর থেকে তৈরি করা ঘি বাঙালিদের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি খাদ্য। গরম ভাতের সঙ্গে ঘি লোভনীয় খাবার। শুধু ঘি দিয়েই ভাত খাওয়া শেষ করা যায়। এ ছাড়া বিভিন্ন রান্না, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ঘি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন খাবারের স্বাদ-গন্ধ বাড়াতে কাজ করে ঘি। কিন্তু এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, […]
রোদে পুড়ে একাকার? ডাবের পানি দিয়ে ভেজাচ্ছেন গলা? শুধু তৃষ্ণা মেটাতে নয় এ পানির রয়েছে নানাবিধ গুণাবলি। বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজে ভরপুর এই পানীয় শরীরের জন্য উপকারী তা সকলেই জানেন। বসন্তের দাগ-ছোপ নির্মূল করতে অনেকে মুখে ডাবের পানি দেয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে চুলের যত্নেও ডাবের পানির ব্যবহার রয়েছে তা অনেকেইরই হয়তো অজানা। ১) […]
আমলকির গুণাগুণ সম্পর্কে সকলের জানা। তবে এই অসাধারণ উপাদান খেতে অনেকেই পছন্দ করেন না। এর অম্ল স্বাদের কারণে অনেকেই আমলকি খেতে চান না। কিন্তু এমন কিছু সহজ উপায় আছে যার সাহায্যে অতিসহজেই খাওয়া যেতে পারে এই উপকারী ফল। এই ফলে আয়রন, বিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ থাকে প্রচুর পরিমানে। যা আমাদের ইম্যুনিটি বাড়িয়ে দেয় বহুগুণে। […]