হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতা ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে। সন্ধ্যায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে সারজিস আলমের বিয়ের কথা জানান। […]
শিক্ষা ও ক্যম্পাস
শিক্ষা ও ক্যম্পাস
১০ মাসে মায়ের কাছে পূর্ণ কুরআন মুখস্ত করলেন মাত্র ৪ বছর বয়সের শিশু আহমাদ
মাত্র সাড়ে ৪ বছর বয়সে ১০ মাস সময়ে মায়ের কাছে কুরআন শরীফের হিফজ সম্পন্ন করেছেন ৪ বছর ৬ মাস ২৯ দিন বয়সি আহমাদ আবদুল্লাহ মাসুম। জানা গেছে হিফজের সময় কোরআনের বাংলা অর্থও শিখেছেন আহমাদ। শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার যাত্রাবাড়ির মাদরাসাতু উসওয়াতি ফাতিমাহ রাদিয়াল্লাহু আনহায় তার মায়ের কাছে হিফজ সম্পন্ন করেন আব্দুল্লাহ মাসুম। আহমাদ আবদুল্লাহ মাসুমের […]
পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত
সারাদেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। ব্রিফিংয়ে যুগ্ম সচিব বলেন, শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক […]
মধ্যরাতে মুখোমুখি অবস্থানে ৭ কলেজ ও ঢাবি শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশমুখ নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটে সাত কলেজের আন্দোলনরতদের মুখোমুখি অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের উদ্দেশে রওনা দেয়ার ঘোষণা দিলে ঢাবি শিক্ষার্থীরা আগে […]
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৪’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা হলেন, প্রবন্ধ/গদ্য সলিমুল্লাহ খান, কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, শিশুসাহিত্যে ফারুক নাওয়াজ, অনুবাদে জি এইচ হাবিব, গবেষণায় […]
দেশে জিয়াবাদ বা মুজিববাদ চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না। দেশে সবার ওপরে জনগণ থাকবে। জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর রূপায়ন সেন্টারে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, এদেশে বিভাজনের রাজনীতি চলবে না। দেশের যেকোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। লাল কিংবা নেভি কোনো […]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, আহত ৭
রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির অন্তত সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন— ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আল আমিন (২৪)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে […]
পটুয়াখালীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পটুয়াখালীতে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। রোববার সকালে শহরের সরকারি মহিলা কলেজের হোস্টেল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ জানান। মৃত রিয়া মনি আক্তার মিলা দশমিনা উপজেলার মনিরুল ইসলাম ও পারভিন বেগম দম্পতির মেয়ে এবং ওই […]
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাতে ঢাবিতে বিক্ষোভ
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শনিবার (১৮ জানুয়ারি) রাতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় নাগরিকদের তাণ্ডব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কার্যক্রমের প্রতিবাদে রাতে এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত আছে […]
এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ; সাংবাদিকসহ আহত ৮
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিকসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সকাল থেকে এনসিটিবির সামনে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা। পরে এনসিটিবির সামনে […]










